(0০017191715 সূরা ১০২ ঃ তাকাছুর ২৭১ পারা ৩০ সুখ-স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, রিষ্ক ইত্যাদি সকল নি'আমাত সম্বন্ধেই প্রশ্ন করা হবে । এসব নি'আমাতের কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে তা জিজ্ঞেস করা হবে। ইমাম ইবৃন জারীর (রহঃ) এ হাদীসটি নিয়রূপে বর্ণনা করেছেন ঃ ইব্ন জারীর রেহঃ) বর্ণনা করেন যে, হুসাইন ইব্ন আলী আস সদাই (রহঃ) তাকে বলেছেন, আস সুদাই (রহঃ) ওয়ালিদ ইব্ন কাসিম (রহঃ) থেকে, তিনি ইয়াজিদ ইব্ন কাইসান (রহঃ) থেকে, তিনি আবী হাজিম (রহঃ) থেকে, তিনি আবু হুরাইরাহ (রাঃ) থেকে জানতে পেরেছেন ৪ একদা আবু বাকর (রাঃ) এবং উমার (রাঃ) এক জায়গায় বসা ছিলেন । এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদের কাছে এলেন এবং বললেন $ “এখানে বসে আছেন কেন?" উত্তরে তারা বললেন £ “যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ! ক্ষুধা আমাদেরকে ঘর হতে বের করে এনেছে।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন £ যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ! ক্ষুধা আমাকেও বের করে এনেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ দুই সাহাবীকে (রাঃ) সঙ্গে নিয়ে এক আনসারীর বাড়িতে গেলেন। আনসারী বাড়িতে ছিলেননা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আনসারীর স্ত্রীকে জিজ্ঞেস করেন £ তোমার স্বামী কোথায়? মহিলা উত্তরে বললেন 8 “তিনি আমাদের পান করানোর জন্য পানি আনতে গেছেন।” ইতোমধ্যে এ আনসারী পানির মশক নিয়ে এসে পড়লেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এবং তার সঙ্গীদ্বয়কে অভিনন্দন জানালেন এবং বললেন £ “আমার বাড়িতে আজ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাশরীফ এনেছেন, সুতরাং আমার মত ভাগ্যবান আর কেহ নেই।” পানির মশকটি একটি খেজুর গাছে ঝুলিয়ে রেখে আনসারী বাগানে গিয়ে তাজা খেজুরের কীদি নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন £ “ও থেকে সামান্য কিছু আনলেই তো হত!” আনসারী বললেন ৪ “ভাবলাম যে, আপনি পছন্দ মত বাছাই করে গ্রহণ করবেন ।' তারপর (একটা বকরী বা মেষ যবাহ্ করার জন্য) আনসারী একটি ছুরি হাতে নিলেন। রাসূলুল্লাহ বললেন ৪ “দুগ্ধবতী (কোন বকরী বা মেষ) যবাহ্ করনা ।' অতঃপর আনসারী তাদের জন্য একটা ভেড়া যবাহ্
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।