তাফসীর ইব্ন কাসীর ২৭ ১৮ তম খন্ড জামালুদ্দিন ইউসুফ ইব্ন আবদুর রাহমান মিষ্যী শাফিঈ (মৃত্যু ৭৪২ হিজরী/১৩৪১ খৃষ্টাব্দ) বিশেষভাবে উন্লেখের দাবীদার । হাফিয শামসুদ্দীন যাআবী [মৃত্যু ৭৪৮ হিজরী/১৩৪৭ খৃষ্টাব্দ) তার 'আল- মুজামুল মুখতাস' এবং 'তাযকিরাতুল হুফ্ফায" নামক অনবদ্য গ্রন্থদ্ধয়ে বলেন £ ইব্ন কাসীর একজন খ্যাতনামা মুফতী (ফাতওয়া প্রদানে বিশেষজ্ঞ), বিজ্ঞ মুহাদ্দিস, আইন অভিজ্ঞ ফিকাহ শাস্ত্রবিদ, বিচক্ষণ তাফসীরকার এবং রিজাল শান্ত্রে বিশেষ পারদর্শী । হাদীসের মতন (মূল অংশ) সম্পর্কে তার অভিনিবেশ ছিল উল্লেখযোগ্য । হাফিয হুসাইনী এবং আল্লামা জালালুদ্দীন সুযুতী তাদের নিজ নিজ গ্রন্থে বিশিষ্ট অধ্যাপক, হাদীস শাস্ত্রের হাফিয, প্রখ্যাত আলিম এবং ইমাম, বক্তৃতায় সুনিপুণ এবং বহু গুণ ও উৎকর্ষের অধিকারী ।' আল্লামা শাইখ ইব্ন ইমাদ হাম্বালী (মৃত্যু ১০৮৯ হিজরী/১৬৭৮ খৃষ্টাব্দ) ইমাম ইব্ন কাসীরকে রেহঃ) “আল হাফিযুল কাবীর' বা মহান হাফিয অর্থাৎ কুরআনের শ্রেষ্ঠ শ্রুতিধর বলে আখ্যায়িত করেন । অনুরূপভাবে তার খ্যাতনামা প্রিয় শিষ্য আল্লামা হাফিয ইব্ন হজ্জি [মৃত্যু ৮১৬ হিজরী/১৪১৩ শ্ষ্টাব্দ) স্বীয় শ্রদ্ধাস্পদ উত্তাদ (ইবৃন কাসীর) সম্পর্কে অভিমত জানাতে গিয়ে বলেন £ “আমরা যেসব হাদীস শাস্ত্জ্ঞকে পেয়েছি তনুধ্যে তিনি ইেব্ন কাসীর) হাদীসের মতন বা মূল অংশ সম্পর্কে শ্রেষ্ঠ শ্রুতিধর এবং দোষ-ত্রটির ব্যাপারে, হাদীস রিজাল শাস্ত্র জ্ঞানে ও বিশুদ্ব-দুর্বল হাদীস নির্ধারণে ছিলেন সবার চেয়ে অভিজ্ঞ। তীর সমসাময়িক উলামা ও উত্তাদবৃন্দ সবাই তার এই মান মর্যাদার কথা এক বাক্যে স্বীকার করেন। তার কাছে আমি বহুবার যাতায়াত করেছি, তবু এ কথা স্বীকার করতে দ্বিধা নেই যে, যতবারই আমি তার খিদমাতে গিয়ে উপনীত হয়েছি, প্রতিবারই কোন না কোন বিষয়ে তার কাছে জ্ঞানলাভে ধন্য ও কৃতার্থ হয়েছি। আল্লামা হাফিয ইব্ন নাসিরুদ্দীন আদ্-দিমাশকী (মৃত্যু ৮৪২ হিজরী/১৪৩৮ খৃষ্টাব্দ) তার (ইব্ন কাসীরের) প্রসঙ্গে বলেন ঃ
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।