[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ১০২ ৪ তাকাছুর ২৬৯ পারা ৩০ দুনিয়ার প্রতি ভালবাসা এবং আল্লাহ তা'আলা বলেন £ 44৫ ৫ দুনিয়ার প্রতি ভালবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদেরকে আখিরাতের প্রত্যাশী এবং সৎকাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। তোমরা এ দুনিয়ার ঝামেলায়ই লিপ্ত থাকবে, হঠাৎ মৃত্যু এসে তোমাদেরকে কাবরে পৌঁছে দিবে এবং ওখানে অনন্তকালের বাসিন্দা হয়ে থাকবে । সহীহ বুখারীর “কিতাবুর রিকাক' অনুচ্ছেদে আনাস ইব্‌ন মালিক (রহঃ) উবাই ইব্‌ন কাব (োঃ) হতে বর্ণনা করেন £ ০ ১9 6১1 ১ ৩৬ 2 ৬৪১ (অর্থাৎ বানী আদমের যদি এক উপত্যকা ভর্তি সোনা থাকে) এ %৫এ। সুরাটি অবতীর্ণ হয়। (ফাতহুল বারী ১১/২৫৮) আবদুল্লাহ ইব্ন শুখায়ের (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন ৪ আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাজির হই তখন তিনি /4। ৮৫ ঞ্ঁ এ আয়াত পাঠ করছিলেন। তিনি বলছিলেন & “বানী আদম বলছে ৪ আমার সম্পদ, আমার সম্পদ | অথচ তোমার সম্পদ শুধু সেগুলি যেগুলি তুমি খেয়ে শেষ করেছ এবং পরিধান করে ছিড়ে ফেলেছ, সাদাকাহ করেছ অথবা ব্যয় করেছ। (আহমাদ ৪/২৪) ইমাম মুসলিম (রহঃ), ইমাম তিরমিযী (রহঃ) এবং ইমাম নাসাঈও (রহঃ) তাদের গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। (হাদীস নং ৪/২২৭৩, ৯/২৮৬ ও ৬/৫২১) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে অতিরিক্ত এ কথাও রয়েছে ঃ “এ ছাড়া অন্য যা কিছু রয়েছে সেগুলো তুমি মানুষের জন্য রেখে চলে যাবে ।' সহীহ বুখারীতে আনাস ইব্ন মালিক (রহঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, তার মধ্যে দু'টি ফিরে আসে, শুধু একটি সাথে থেকে যায়। (ওগুলি হল) তার আত্মীয়-স্বজন, তার ধন-সম্পদ এবং তার আমল ।

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।