[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সূরা ১০১ £ কারি'আহ ২৬৬ পারা ৩০ নিক্ষিপ্ত হবে। (তাবারী ২৪/৫৭৬) আয়াতে বলা হয়েছে যে, তাকে মাথা নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে । এখানে 44 শব্দ ব্যবহার করা হয়েছে মস্তককে উদ্দেশ্য করে। কারণ মাথার সমস্ত কাজই মস্তক (37910) নিয়ন্ত্রণ করে থাকে । এ ধরণেরই বর্ণনা পাওয়া যায় ইব্ন আব্বাস (রাঃ), ইকরিমাহ (রহঃ), আবু সালিহ (রহঃ) এবং কাতাদাহ (রহঃ) হতে। (তাবারী ২৪/৫৭৫, ৫৭৬, কুরতুবী ২০/১৬৭)। হাবিয়াহ্‌ জাহান্নামের একটি নাম। এ জন্যই এর ব্যাখ্যা করতে গিয়ে আন্মাহ তা'আলা স্বীয় নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলেন ৪ সেটা কি তা তোমার জানা আছে? সেটা এক জলন্ত অগ্নি। আশ'আস ইব্‌ন আবদুল্লাহ (রহঃ) বলেন যে, মু'মিনের মৃত্যুর পর তার রূহ ঈমানদারদের রূহের কাছে নিয়ে যাওয়া হয়। মালাক এ সব রূুহকে বলেন ৪ তোমাদের ভাইয়ের মনোরঞ্জন ও শান্তির ব্যবস্থা কর। পৃথিবীতে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে।” এ সৎ রূহসমূহ তখন জিজ্ঞেস করে $ “অমুকের খবর কি? সে কেমন আছে? নবাগত রূহ তখন উত্তর দেয় ৪ সে তো মারা গেছে। তোমাদের কাছে সে আসেনি? তখন রূহসমূহ বুঝে নেয় এবং বলে ঃ রাখ তার কথা, সে তার মা হাবিয়ায় পৌঁছেছে ।' আল্লাহ তা'আলা বলেন £:০ ১ সেটা এক জুলত্ত অন্নি। এ আগুনের রয়েছে প্রচন্ড তাপ যা খুবই দাউদাউ করে জলে এবং ক্ষণিকের মধ্যে সবকিছু ভক্মীভূত করে দেয় । আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী কারীম সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “আদম সন্তান যে আগুন ব্যবহার করে এ আগ্তনের তেজ জাহান্নামের আগুনের তেজের মাত্র সত্তর ভাগের এক ভাগ ।” জনগণ জিজ্ঞেস করলেন £'হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! ধ্বংস করার জন্য তো এ আগুনই যথেষ্ট? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ “তা ঠিক, কিন্তু জাহানামের আগুন এর চেয়ে উনসত্তর গুণ বেশী তেজস্বী।' (ফাতহুল বারী ৬/৩৮০, মুসলিম ৪/২১৮৪) অন্য বর্ণনায় আরো রয়েছে £ “ওর প্রত্যেক অংশ এই আগুনের মত এবং ওর এক অংশ এর মত ।'

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।