(0০017191715 সুরা ১০০ ঃ “'আদিয়াত ২৬৩ পারা ৩০ এরপর আল্লাহ তাআ'লা বলেন $ 2৮ ৩১ ৩ %2 আল্লাহ অবশ্যই সেটা অবহিত আছেন। কাতাদাহ (রহঃ) ও সুফিয়ান শাওরী (রহঃ) বলেছেন যে, অবশ্যই আল্লাহ সকল বিষয়ে সাক্ষী । (তাবারী ২৪/৫৭৬) মুহাম্মাদ ইব্ন কাব আল কারাযী (রহঃ) বলেন যে, এ অর্থও হতে পারে যে, এটা সে (মানুষ) নিজেও অবহিত আছে। তার অকৃতজ্ঞতা কথা ও কাজে প্রকাশ পায় । যেমন অন্যত্র রয়েছে ঃ চট ০800 ৮০ 06 ৩১১৬৪ পা 335451524০1 95৬4108৫ মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরী স্বীকার করে তখন তারা আল্লাহর মাসজিদের রক্ষণাবেক্ষণ করবে এমন তো হতে পারেনা । (সূরা তাওবাহ, ৯ ৪ ১৭) অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ৪ শস্ম 4) ১4১ অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল। তার কি এ সময়টির কথা জানা নেই যখন কাবরে যা আছে তা উথ্থিত হবে? তার ধন সম্পদের মোহ খুব বেশী! সেই মোহে পড়ে সে আমার পথে আসতে অনীহা প্রকাশ করে। পরকালের ব্যাপারে হুশিয়ারী পরকালের প্রতি আগ্রহী করার উদ্দেশে এবং ইহকালের মোহ ত্যাগ করার জন্য আল্লাহ তা'আলা আরো বলেন ৪ সমাধিস্থ মৃতদেরকে যখন জীবিত করা হবে তখনকার কথা কি তার জানা নেই? ইব্ন আব্বাস (রাঃ) এবং অন্যান্যরা বলেন ১১১-০। ১ ৮ 4:০০ এর অর্থ হচ্ছে, যা অন্ত রসমূহে আছে তা প্রকাশিত হয়ে পড়বে । তোবারী ২৪/৫৬৯) নিঃসন্দেহে তাদের রাব্ৰ তাদের অবস্থা সম্বন্ধে পূর্ণ ওয়াকিফহাল। সমস্ত আমলের পূর্ণ প্রতিদান তাদের রাব্ব তাদেরকে প্রদান করবেন । এক বিন্দু পরিমাণও যুল্ম বা অবিচার করা হবেনা । সকলেরই প্রাপ্যের ব্যাপারে তিনি সুবিচারের পরিচয় দিবেন । সূরা 'আদিয়াত এর তাফসীর সমাপ্ত।
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।