[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌ন কাসীর ২৫ ১৮ তম খন্ড ইমাম ইব্‌ন কাসীরের (েহঃ) জীবনী ইতিহাসের পৃষ্ঠায় যে সমস্ত তাফসীর শাস্্রজ্ঞ, মুহাদ্দিস, ফাকীহ, ধমীয়ি জ্ঞান, তত্ব ও শাস্ত্রালোচনায় বিপুল পারদর্শিতা ও সর্বতোমুখী প্রতিভার পরিচয় দিয়ে এই মর-জগতের বুকে অমরত্ব লাভ করেছেন এবং যেসব মনীষী পবিত্র কুরআন, হাদীস তথা শাশ্বত সুন্নাহর বিজয় নিকেতন সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন, তন্মধ্যে হাফিয ইমাদুদ্দীন ইসমাঈল ইব্‌ন কাসীরের নাম বিশেষভাবে উন্লেখ্য | তার প্রকৃত নাম ইসমাঈল, আবুল ফিদা তার কুনিয়াত বা উপনাম এবং ইমাদুদ্দীন (ধর্মের স্তস্ত) তার উপাধি । সুতরাং তার “শাজরা-ই-নাসাব" বা কুলজীনামাসহ পুরা নাম ও বংশ পরিচয় হচ্ছে £ আবুল ফিদা ইমাদুদ্দীন আদ্‌ দিমাশকী | কিন্ত সাধারণ্যে তিনি ইব্‌ন কাসীর নামেই সমধিক প্রসিদ্ধ । বস্তুতঃ “আল- বাসরী” নামক তার এই “নিসবাত'টি হচ্ছে জনস্থান বাচক উপাধি এবং “আদ্‌ দিমাশকী" নামক তার এই “নিসবাত'টি হচ্ছে তার শিক্ষা-দীক্ষা বা তাঁলীম ও তারবি'য়াত বাচক উপাধি । জন্ম ও শিক্ষা-দীক্ষা 8 ইমাম ইব্‌ন কাসীর রেহঃ) সিরীয়া প্রদেশের প্রসিদ্ধ শহর বাসরার অধীন মাজদাল নামক মহল্লায় ৭০১ হিজরীতে জন্যগ্রহণ করেন। ইব্‌ন কাসীরের জন্মের সময়ে তার পিতা সেই অঞ্চলের খতীব পদে অধিষ্ঠিত ছিলেন। চার বছর বয়সে শিশু ইব্‌ন কাসীরের গ্নেহময় পিতা শিহাবুদ্দীন উমার ৭০৫ হিজরী মুতাবিক ১৩০৩ খৃষ্টাব্দে ইন্তিকাল করেন। তখন তার জ্যেষ্ঠ সহোদর শাইখ আবদুল ওয়াহাব তার প্রতিপালনের দায়িতৃভার গ্রহণ করেন। ইবৃন কাসীরের (রহঃ) শিক্ষকবৃন্দ তিনি জ্যেষ্ঠ ভাইয়ের কাছে প্রাথমিক শিক্ষা সমাপন করে ফিকাহ শাস্ত্রে অধ্যয়ন শুরু করেন। অতঃপর শাইখ বুরহানুদ্দীন ইবরাহীম ইব্‌ন আবদুর রাহমান ফাযারী (মৃত্যু ৭২৯ হিজরী/১৩২৮ খৃষ্টাব্দ) এবং শাইখ কামালুদ্দীন ইব্‌ন কাষী শুহবার কাছে ফিকাহ শাস্ত্রের পাঠ সমাপ্ত করেন।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।