001716115 সুরা ৯৭ ঃ কাদ্র ২৪৪ পারা ৩০ “আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সাথে নিয়ে সালাত আদায় করেন এবং আমরা লক্ষ্য করলাম যে, তার কপালে ভিজা মাটি লেগে রয়েছে।' (ফাতহুল বারী ৪/৩২৯, মুসলিম ২/৮২৪) এভাবে তার স্বপ্ন সত্য প্রমাণিত হল। ইহা রামাযান মাসের একুশ তারিখের রাতের ঘটনা বলে ইমাম বুখারী (রহঃ) ও ইমাম মুসলিম এ হাদীসটি দু”টি ভিন্ন বর্ণনা ধারায় উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেন যে, বর্ণনার দিক দিয়ে এ হাদীসটি সহীহ । আবদুল্লাহ ইবন উনাইস (রহঃ) থেকে বর্ণিত সহীহ মুসলিমে একটি হাদীস বর্ণিত হয়েছে যাতে বলা হয়েছে যে, কাদরের রাত হল রামাযানের তেইশতম রাত। (হাদীস নং ২/৮২৭) ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত অপর একটি হাদীসে বলা হয়েছে যে, কাদরের রাত হল রামাযানের পচিশতম রাত । ওতে বলা হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া অন্বেষন কর। নবম রাতেও থাকতে পারে, সপ্তম রাতেও থাকতে পারে অথবা পঞ্চম রাতেও থাকতে পারে । (ফাতহুল বারী ৪/৩০৬) নাবী কারীম সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “কাদ্রের রাতকে রামাযানের শেষ দশকে খোজ কর। প্রথমে নয়, তারপর সাত, তারপর পাচ বাকি থাকে । অধিকাংশ মুহাদ্দিস বলেছেন যে, এর দ্বারা বেজোড় রাতকে বুঝানো হয়েছে। এটাই সর্বাধিক সুস্পষ্ট ও প্রসিদ্ধ উক্তি। কাদ্রের রাত রামাযানের সাতাশতম রাত বলেও উল্লেখ রয়েছে । উবাই ইব্ন কাব (রাঃ) হতে বর্ণিত একটি হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 “এটি সাতাশতম রাত ।” (মুসলিম ২/৮২৮) মুসনাদ আহমাদে রয়েছে যে, যির (রহঃ) হতে বর্ণিত, তিনি উবাই ইব্ন কাবিকে রোঃ) জিজ্ঞেস করেন ঃ হে আবু মুনযির! বলা হল ঃ আপনার ভাই আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) বলেন ৪ যে ব্যক্তি বছরের প্রত্যেক রাতে জেগে থাকবে সে কাদ্রের রাত পেয়ে যাবে। এ কথা শুনে উবাই (রাঃ) বললেন ৪ “আন্মাহ তার প্রতি রহম করুন, তিনি জানতেন যে, এ রাত রামাযান মাসের মধ্যে রয়েছে এবং আমি শপথ করে বলছি যে, কাদ্রের রাত যে রামাযানের সাতাশতম রাত এটাও আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।