[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ৯৭ £ কাদ্র ২৪৩ পারা ৩০ রাতের চন্দ্রের মত উদিত হয়। সেদিন ওর সাথে শাইতানেরও আবির্ভাব হয়না ।” (আহমাদ ৫/৩২৪ মুরসাল) এ হাদীসটির সনদ সহীহ বা বিশুদ্ধ, কিন্ত মতন গারীব । কিছু কিছু শব্দের ব্যবহার বিতর্কিত রয়েছে। ইমাম আবু দাউদ রেহঃ) তার সুনান গ্রন্থে কাদরের রাত সম্পর্কে একটি ভিন্ন অধ্যায় রচনা করেছেন। তাতে তিনি লিখেছেন যে, প্রতি বছর রামাযান মাসে কাদরের রাতের আবির্ভাব হয়। তিনি আরও লিখেছেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমার (রাঃ) বলেছেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে এক ব্যক্তি কাদরের রাত সম্পর্কে জিজ্ঞেস করেন । তখন আমিও তার কাছে ছিলাম। তিনি (সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম) বললেন £ ইহা প্রতি রামাযান মাসেই আবির্ভূত হয়। (হাদীস নং ২/১১১ মাওকুফ) এ হাদীসটি বর্ণনার ব্যক্তিবর্গ বিশ্বস্ত, কিন্ত ইমাম আবূ দাউদ (রহঃ) বলেছেন যে, শুবাহ (রহঃ) এবং সুফিয়ান (রহঃ) উভয়ে এটি ইসহাক (রহঃ) হতে বর্ণনা করেছেন এবং তারা মনে করেন যে, আলোচ্য বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নয়, বরং ইব্‌ন উমারের (রাঃ) নিজের আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন $ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম রামাযান মাসের প্রথম দশদিনে ই'তিফাক করেন, আমরাও তার সাথে ইতিকাফ করতে থাকি । অতঃপর জিবরাঈল (আঃ) এসে বলেন £ “আপনি যা খুজছেন তাতো এখনো সামনে রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মধ্যভাগের দশদিন ই'তিকাফ করেন এবং আমরাও তার সাথে ইতিকাফ করি। আবার জিবরাঈল (আঃ) এসে বলেন ৪ “আপনি যা খুঁজছেন তাতো এখনো সামনে রয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম রাযামানের বিশ তারিখের সকালে দীড়িয়ে খুতবাহ দেন এবং বলেন ঃ “আমার সাথে রাত দেখেছি, কিন্তু এরপর তা আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তবে ইহা রামাযানের শেষ দশদিনের বেজোড় রাতে রয়েছে । আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে, আমি যেন কাদা ও পানির মধ্যে সাজদাহ করছি।” মাসজিদে নাববীর ছাদ ছিল শুকনা খেজুর পাতার তৈরি । আকাশে তখন মেঘের কোন চিহৃই ছিলনা । হঠাৎ মেঘ জমা হল এবং বৃষ্টি হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।