[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ৯৫ ৪ তীন ২২৮ পারা ৩০ নেই। ইমামগণ বলেন যে, এই তিন জায়গায় তিনজন বিশিষ্ট নাবীকে (আঃ) প্রেরণ করা হয়েছিল। প্রথমে উল্লেখ করা যাইতুনের স্থান অর্থাৎ জেরুযালেমে ঈসাকে (আঃ) প্রেরণ করা হয়েছিল৷ তুরে সীনীন এর অর্থ হল তুরে সাইনা অর্থাৎ সিনাই পাহাড় । এই পাহাড়ে আল্লাহ জান্লাজালালুহু মূসার (আঃ) সাথে বাক্য বিনিময় করেছেন। বালাদুল আমীন হল এ নিরাপদ নগরী যেখানে প্রবেশ করলে নিরাপত্তা লাভ হয় অর্থাৎ মাক্কা মুআয্যামা, যেখানে বিশ্বনাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে পাঠানো হয়েছে। তারা বলেন যে, তাওরাতের শেষেও এ তিনটি জায়গার নাম উল্লিখিত রয়েছে। তাতে রয়েছে যে, তরে সাইনা থেকে আল্লাহ তা'আলা এসেছেন অর্থাৎ তিনি মুসার (আঃ) সাথে কথা বলেছেন, আর সা*ঈর অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পাহাড় থেকে তিনি নূর চমকিত করেছেন। অর্থাৎ ঈসাকে (আঃ) সেখানে প্রেরণ করেছেন এবং ফারানের শীর্ষে তিনি উন্নীত হয়েছেন অর্থাৎ মাক্কার পাহাড় থেকে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন। অতঃপর এই তিনজন বিশিষ্ট নাবীর ভাষা এবং সত্ত্বী সম্পর্কে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে। এসব শপথের পর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন ঃ ৫) 2 ১৯৮ ৬ট ০০৯৪ নিশ্চয়ই আমি মানুষকে অত্যন্ত সুন্দর ছাচে সৃষ্টি করেছি, অতঃপর তাকে আমি অধঃপতিত হীন অবস্থার লোকদের চেয়েও হীনতম করে দিই । মুজাহিদ (রহঃ), আবুল আলীয়াহ (রহঃ), হাসান বাসরী (রহঃ), ইব্‌ন যায়িদ (রহঃ) এবং অন্যান্যরা এ আয়াতের এরপই ব্যাখ্যা করেছেন। (তোবারী ২৪/১১০, ৫০৯) অতঃপর বলা হয়েছে, তাদেরকে সুন্দর আকৃতি ও সুদর্শন করে সৃষ্টি করার পরেও তাদের স্থান হবে জাহান্নাম, যদি তারা আল্লাহকে অস্বীকার করে এবং তার নাবীকে মিথ্যাবাদী মনে করে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, সুন্দর ও লাবন্যময়ী শরীরকে এরপর জাহান্নামের অধিবাসী করে দিই, যদি তারা আল্লাহ ও তার রাসূল

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।