[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ৯৪ ৪ নাশরাহ ২২৫ পারা ৩০ সময় পেলেই আল্লাহকে স্মরণ করার আদেশ এরপর আল্লাহ তা'আলা বলেন £ 4) 919 .-০০৬ ০৯ 19৬ ৮৬) অতএব, হে নাবী! যখনই তুমি অবসর পাবে আন্রাহর স্মরণে লিপ্ত হও এবং তোমার রবের প্রতি মনোনিবেশ কর । অর্থাৎ দুনিয়ার কাজ থেকে অব্যাহতি পেলেই আমার ইবাদাত ও আনুগত্যের প্রতি মনোনিবেশ কর, নিয়ত পরিষ্কার কর, পরিপূর্ণ আগ্রহ সহকারে আমার প্রতি আকৃষ্ট হও। এই অর্থ বিশিষ্ট একটি সহীহ হাদীসও রয়েছে। হাদীসটির মর্ম হল ৪ খাবার সামনে থাকা অথবা পায়খানা প্রস্রাবের বেগ থাকা অবস্থায় সালাত আদায় করতে নেই। (মুসলিম ১/৩৯৩) অন্য এক হাদীসে রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করা হয়েছে ঃ “সবাই সালাতে দীড়িয়ে যাওয়া অবস্থায় যদি তোমার সামনে রাতের খাবার আনা হয় তাহলে প্রথমে খাবার খেয়ে নাও ।' (ফোতহুল বারী ৯/৪৯৮) মুজাহিদ (রহঃ) এ আয়াতের তাফসীরে বলেন $ দুনিয়ার কাজ-কর্ম থেকে মুক্ত হয়ে সালাতে দীড়াও। অতঃপর আল্লাহর নিকট মনোযোগ সহকারে দু'আ কর এবং নিজের প্রয়োজন ব্যক্ত কর ও পূর্ণ মনোযোগ সহকারে স্বীয় রবের প্রতি আকৃষ্ট হও। (তাবারী ২৪/৪৯৭)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।