সূরা ৯২ £ লাইল ২১৩ পারা ৩০ এবং সেখানে আল্লাহ তাবারাকা ওয়া তা“আলার সন্তুষ্টি ও সাক্ষাৎ লাভের আশা রাখে । এরপর আল্লাহ তাআলা বলেন £ “অচিরেই এই ধরনের গুণাবলীর অধিকারী ব্যক্তি সন্তোষ লাভ করবে ।' এ আয়াতটি নািল হওয়ার কারণ এবং আবূ বাকরের (রাঃ) মর্যাদা অধিকাংশ তাফসীরকারের মতে এই আয়াত আবু বাকরের (রোঃ) শানে নাযিল হয়। এমনকি কোন কোন তাফসীরকার বলেন যে, এ ব্যাপারে সবারই মতৈক্য রয়েছে । এতে কোন সন্দেহ নেই যে, এসব গুণবিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবু বাকর (রাঃ) অবশ্যই রয়েছেন। কিন্তু এখানে সাধারণভাবে সকল উম্মাতের কথা বলা হয়েছে। তবে আবু বাকর (রাঃ) সবারই প্রথমে রয়েছেন। কেননা তিনি ছিলেন সত্যবাদী, পরহেযগার ও দানশীল । নিজের ধন-সম্পদ তিনি মহান রবের আনুগত্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহায্যার্থে মন খুলে দান করেছেন। প্রত্যেকের সাথে তিনি সদ্যবহার করতেন। এতে পার্থিব কোন লাভ বা উপকার আশা করতেননা । কোন বিনিময় তিনি চাইতেননা ৷ তার একমাত্র উদ্দেশ্য ছিল আন্রাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য | ছোট হোক আর বড় হোক, প্রত্যেক গোত্রের উপরই আবু বাকরের (রাঃ) অনুগ্রহের ছোয়া ছিল। শাকীফ গোত্রপতি উরওয়া ইব্ন মাসউদকে হুদাইবিয়ার সন্ধির সময় আবু বাকর রোঃ) ধমকে ছিলেন । তখন উরওয়া বলেছিল £ “আমার উপর আপনার এমন কিছু অনুগ্রহ রয়েছে যার প্রতিদান দেয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি তা না হত তাহলে অবশ্যই আমি আপনার আহ্বানের সাড়া দিতাম ।' এতে আবু বাকর (রাঃ) তার প্রতি রুষ্ট হলেন যে, কেন সে দানের কথা উল্লেখ করছে। একজন বিশিষ্ট গোত্রপতির উপরও যখন আবূ বাকরের (রাঃ) এমন অনুগ্রহ ছিল যে, তার সামনে তার মাথা উচু করে কথা বলার ক্ষমতা ছিলনা, তখন অন্যদের কথা আর কি বলা যাবে?
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।