সুরা ৯১ ঃ আশ্ শীম্স ২০৩ পারা ৩০ অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করল, সে ওকে ধরে হত্যা করল । (সুরা কামার, ৫৪ ৪ ২৯) এ লোকটিও তার কাওমের মধ্যে সম্মানিত ছিল। সে ছিল সদ্বংশজাত, সন্ত্রান্ত এবং কাওমের নেতা । ইমাম আহমাদ (রহঃ) আবদুল্লাহ ইব্ন যামআহ (রোঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম একবার তার ভাষণে এ উন্ত্রীর এবং ওর হত্যাকারীর বিষয়ে আলোচনা করেন এবং এ আয়াত তিলাওয়াত করেন। তারপর বলেন £ “ঠিক যেন আবূ যামআ'হ। এ লোকটিও কিদারের মতই নিজের কাওমের নিকট প্রিয়, সম্মানিত এবং সন্্রান্ত ছিল।" (আহমাদ ৪/১৭) এ হাদীসটি ইমাম বুখারী (রহঃ) তার “কিতাবুত তাফসীর' গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম (রহঃ) তার সহীহ গ্রন্থে “জাহান্নামের আযাব" শিরোনামে উল্লেখ করেছেন । ইমাম তিরমিযী (রহঃ) ও ইমাম নাসাঈ (রহঃ) উভয়ে তাদের সুনান গ্রন্থে এটি বর্ণনা করেছেন। (ফাতহুল বারী ৮/৫৭৫, মুসলিম ৪/২১৯১, তিরমিযী ৯/২৬৮, নাসাঈ ৬/৫১৫) সালিহর আঃ) কাওমের উ্্রীর ঘটনা আল্লাহর রাসূল সালিহ (আঃ) তীর কাওমকে বললেন ৪ ৮৫ ০ 50:57 এ]। ৫ 4। 0৯০) "হে আমার কাওম! তোমরা আল্লাহর উন্্রীর কোন ক্ষতি করা হতে বিরত থাক। তার পানি পান করার নির্ধারিত দিনে যুল্ম করে তার পানি বন্ধ করনা । তোমাদের এবং তার পানি পানের দিন তারিখ এবং সময় নির্ধারিত রয়েছে।' কিন্তু এ দুর্বৃত্তরা নাবীর (আঃ) কথা মোটেই গ্রাহ্য করলনা। তারা এঁ উদন্ত্রীকে হত্যা করল, যাকে আল্লাহ পিতা মাতা ছাড়াই পাথরের একটা টুকরার মধ্য হতে সৃষ্টি করেছিলেন। এ উ্্ীটি ছিল সালিহর (আঃ) একটি মু*জিযা এবং আল্লাহর কুদরতের পূর্ণ নিদর্শন । ফলে আল্লাহ তা'আলা তাদের উপর ভীষণ ক্রুদ্ধ হন এবং তাদের সবাইকে ধ্বংস করে দেন। নাবীর (আঃ) উদ্ত্রী হত্যাকারী ব্যক্তিকে তার সম্প্রদায়ের ছোট বড় নারী পুরুষ সবাই এ ব্যাপারে সমর্থন করেছিল এবং সবারই পরামর্শক্রমেই সেই নরাধম উদ্ত্রীকে হত্যা করেছিল। এ কারণে আল্লাহর আযাবে সবাই ধ্বংস হয়ে গিয়েছিল ।(তাবারী ২৪/২৬০)
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।