[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সুরা ৮৯ ঃ ফাজ্র ১৮৪ পারা ৩০ আল্লাহ তা'আলা বলেন ৪ ১৮১খ। ১৪4 422% সেদিন মানুষ তার নতুন পুরাতন সকল আমল বা কার্যাবলী স্মরণ করতে থাকবে। মন্দ আমলের জন্য অনুশোচনা করবে, ভাল কাজ না করা বা কম করার কারণে দুঃখ/আফসোস করবে । পাপ কাজের জন্য লঙ্জিত হবে। মুহাম্মাদ ইব্ন আমরাহ রোঃ) নামক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী হতে বর্ণিত আছে, তিনি বলেন ৪ কোন বান্দা যদি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সাজদায় পড়ে থাকে এবং আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যে সারা জীবন কাটিয়ে দেয় তবুও সে কিয়ামাতের দিন তার সকল সৎ আমলকে তুচ্ছ ও সামান্য মনে করবে । তার একান্ত ইচ্ছা হবে যে, যদি সে পুনরায় পৃথিবীতে ফিরে গিয়ে আরও অনেক সৎ আমল সঞ্চয় করতে পারত ।' (আহমাদ ৪/১৮৫) এরপর মহাপ্রতাপান্বিত আল্লাহ বলেন $ ১ 269 $% (9 সেই দিন অবাধ্য ও অকৃতজ্ঞ বান্দাদেরকে যে ভয়াবহ শাস্তি প্রদান করবেন এঁরূপ শাস্তি দেয়ার ক্ষমতা কারও নেই এবং তার বন্ধনের মত বন্ধনও কেহ করতে পারেনা । মালাইকা আল্লাহর অবাধ্য ও অকৃতজ্ঞ বান্দাদেরকে নিকৃষ্ট ধরনের শিকল এবং বেড়ী পরিধান করাবেন। পাপী ও অন্যায়কারীদের পরিণাম বর্ণনা করার পর আল্লাহ তা'আলা এখন মুমিনদের অবস্থা ও পরিণাম বর্ণনা করছেন। যে সব রূহ তৃপ্ত, শান্ত, পবিত্র এবং সত্যের সহচর, মৃত্যুর সময়ে এবং কাবর হতে উঠার সময় তাদেরকে বলা হবে 8 তোমরা তোমাদের রবের কাছে, জানাত এবং আল্লাহর সন্তষ্টির কাছে ফিরে চল। এই রূহ আল্লাহর প্রতি সন্তষ্ট এবং আল্লাহও এর প্রতি সন্তষ্ট। এই রূহকে এত দেয়া হবে যে, সে আনন্দে আত্মহারা হয়ে যাবে । তাকে বলা হবে $ তুমি আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ কর। ৬ ৬৯১১ “আমার জান্নাতে প্রবেশ কর" এই বাক্যটি তখন বলা হয় যখন বান্দা মৃত্যুবরণ করে এবং আরও বলা হবে বিচার দিবসে । বান্দার যখন জান

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।