[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৮৮ £ গাশিয়াহ ১৬৭ পারা ৩০ তারা দেখতে পাবে যে, আল্লাহ তা“আলা কিভাবে ওটাকে বিছিয়ে দিয়েছেন! মোট কথা এখানে এমন সব জিনিসের কথা বলা হয়েছে যেগুলি কুরআনের প্রথম ও প্রধান সম্বোধন স্থল আরাববাসীদের চোখের সামনে সব সময় থাকে । একজন বেদুঈন যখন তার উটের পিঠে সাওয়ার হয়ে বেরিয়ে পড়ে তখন তার পায়ের তলায় থাকে যমীন, মাথার উপর থাকে আসমান, পাহাড় থাকে তার চোখের সামনে, সে নিজের উটের পিঠে আরোহীরূপে থাকে । এ সব কিছুতে অরষ্টার সীমাহীন কুদরত, শিল্প নৈপুণ্য সুস্পষ্টভাবে প্রকাশ পায়। আরো প্রতীয়মান হয় যে, জ্রষ্টা ও রাব্ব একমাত্র আল্লাহ, তিনি ছাড়া অন্য কেহ নেই যার কাছে নত হওয়া যায়, অনুনয় বিনয় করা যায় । আমরা যাকে বিপদের সময় স্মরণ করি, ধার নাম যিক্র করি, ধার কাছে মাথা নত করি তিনি একমাত্র অরষ্টা ও রাব্ব আল্লাহ রাব্বুল “আলামীন। তিনি ছাড়া ইবাদাতের যোগ্য কেহ নেই। “যিমাম ইব্‌ন শালাবাহ' এর বিবরণ যিমাম ইব্‌ন শালাবাহ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে যে সব প্রশ্ন করেছিলেন সেগুলি এ রকম শপথ দিয়েই করেছিলেন। আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বারবার প্রশ্ন করা আমাদের জন্য নিষিদ্ধ হওয়ার পর আমরা মনে মনে কামনা করতাম যে, যদি বাইরে থেকে কোন বিজ্ঞ ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আমাদের উপস্থিতিতে প্রশ্ন করতেন তাহলে তার মুখের জবাব আমরাও শুনতে পেতাম (আর এটা আমাদের জন্য খুব খুশীর বিষয় হত)! আকস্মিকভাবে একদিন এক দূরাগত বেদুঈন এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন ৪ হে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার দূত আমাদের কাছে গিয়ে বলেছেন যে, আল্লাহ আপনাকে রাসূল রূপে প্রেরণ করেছেন এ কথা নাকি আপনি বলেছেন?” উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন £ “সে সত্য কথাই বলেছে।' লোকটি প্রশ্ন করল ঃ “আচ্ছা, বলুন তো, আকাশ কে সৃষ্টি করেছেন?

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।