সূরা ৮৬ ঃ তারিক ১৪৭ পারা ৩০ মানুষ সবেগে স্থলিত পানি অর্থাৎ নারী-পুরুষের বীর্য দ্বারা আল্লাহর অনুমতি নিয়ে সৃষ্ট হয়েছে। এই বীর্য পুরুষের পৃষ্ঠদেশ হতে এবং নারীর বক্ষদেশ হতে স্থলিত হয়। নারীদের এই বীর্য হলুদ রঙের এবং পাতলা হয়ে থাকে। উভয়ের বীর্যের সংমিশ্রণে শিশুর জন্ম হয়। (দুররুল মানসুর ৮/৪৭৫) আন্লাহ তা'আলা বলেন ঃ 7১এ ৪) ৩৪ । £€। (নিশ্চয়ই তিনি তার ্রত্যানয়নে ক্ষমতাবান)। এতে দু'টি উক্তি রয়েছে। একটি উক্তি এই যে, এর ভাবার্থ হল £ বের হওয়া পানি বা বীর্ষকে তিনি ওর জায়গায় ফিরিয়ে দিতে সক্ষম। এটা মুজাহিদ (রেহঃ), ইকরিমাহ (রহঃ) প্রভৃতি গুরুজনের উক্তি। দ্বিতীয় উক্তি এই যে, এর ভাবার্থ হল ঃ তাকে পুনরায় সৃষ্টি করে আখিরাতের দিকে প্রত্যাবৃত্ত করতেও তিনি ক্ষমতাবান। এটা যাহহাকের (রহঃ) উক্তি। ইমাম ইব্ন জারীর (রহঃ) এটাকেই পছন্দ করেছেন। কেননা দলীল হিসাবে এটা কুরআনুল হাকীমের মধ্যে কয়েক জায়গায় উল্লিখিত হয়েছে। বিচার দিবসে মানুষের পক্ষে কেহকে সাহায্য করার অনুমতি থাকবেনা এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন £ কিয়ামাতের দিন গোপন বিষয়সমূহ খুলে যাবে, রহস্য প্রকাশিত হয়ে পড়বে এবং লুকায়িত সবকিছুই বের হয়ে যাবে । সহীহ বুখারী ও সহীহ মুসলিমে ইব্ন উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “প্রত্যেক গাদ্দার- বিশ্বাসঘাতকের পিছনে তার বিশ্বাসঘাতকতার পতাকা প্রোথিত করা হবে এবং ঘোষণা করা হবে ৪ “এই ব্যক্তি হল অমুকের পুত্র অমুক গাদ্দার, বিশ্বাসঘাতক ও আত্মসাৎকারী ।' (বুখারী ৬১৭৭, মুসলিম ৩/১৩৫৯) সেই দিন মানুষ নিজেও কোন শক্তি লাভ করবেনা এবং তার সাহায্যের জন্য অন্য কেহ এগিয়েও আসবেনা । অর্থাৎ নিজেকে নিজেও আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবেনা এবং অন্য কেহও তাকে রক্ষা করতে সক্ষম হবেনা ।
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।