[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017191715 সুরা ৮৫ ৪ বুরূজ ১৪০ পারা ৩০ পৌছেন। তিনি আবিসিনিয়ার বাদশাহ নাজাশীর নিকট পত্র লিখেন। দাউস সেখান হতে আবিসিনিয়ার খৃষ্টান সেনাবাহিনী নিয়ে ইয়ামানে আসেন । এ সেনাবাহিনীর সেনাপতি ছিল আরবাত ও আবরাহা। ইয়াহুদীরা পরাজিত হয় এবং ইয়ামান ইয়াহুদীদের হাতছাড়া হয়ে যায়। যু নুওয়াস পালিয়ে যাওয়ার পথে পানিতে ডুবে মারা যায়। তারপর দীর্ঘ সত্তর বছর ধরে ইয়ামানে খৃষ্টান শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত থাকে। এরপর সাইফ ইব্‌ন যী সহায়কবাহিনী নিয়ে ইয়ামানের উপর আক্রমণ চালান এবং জয়লাভ করেন। অতঃপর ইয়ামানে হিমারীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এর কিছু বর্ণনা সুরা “কীল' এর তাফসীরে আসবে ইনশাআল্লাহ । আল্লাহ তা'আলা বলেন 8 ০১:০১) ০০50 15 0841 ৩! এখানে আল্লাহ রাব্ুল আলামীন উপরের ঘটনার প্রতিই ইঙ্গিত করেছেন । এ দৃষ্টিকোণ থেকে 1 শব্দের অর্থ হল ঃ জ্বালিয়ে দেয়া। ইব্‌ন আব্বাস (রাঃ), মুজাহিদ (েহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ) এবং ইব্‌ন আবযাও (রহঃ) অনুরূপ বলেছেন । (তাবারী ২৪/৩৪৩, ৩৪৪) এখানে বলা হচ্ছে £ 9£স| ৩14৩ ৮89 পি ০1১৬ ৮১195 শত এ সব লোক যারা মুসলিম নারী-পুরুষকে জ্বালিয়ে দিয়েছে । তারা যদি তাওবাহ না করে অর্থাৎ দুষ্কৃতি থেকে বিরত না হয়, নিজেদের কৃতকর্মে লজ্জিত না হয় তাহলে তাদের জন্য জাহান্নাম অবধারিত । জলে পুড়ে কষ্ট পাওয়ার শাস্তি নিশ্চিত। এতে তারা নিজেদের কৃতকর্মের যথাযথ শাস্তি প্রাপ্ত হবে । হাসান বাসরী (রহঃ) বলেন ৪ আল্লাহ তাআলার অনুগ্রহ, মেহেরবানী ও দয়ার অবস্থা দেখুন যে, যে দুক্কৃতিকারী, পাপী ও হঠকারীরা তার প্রিয় বান্দাদেরকে এমন নিষ্ঠুর ও নৃশংসভাবে হত্যা করেছে, তিনি তাদেরকেও তাওবাহ করতে বলছেন এবং তাদের প্রতি ক্ষমা, মাগফিরাত ও রাহমাত প্রদানের অঙ্গীকার করছেন।

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।