[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ৮৫ £ বৃরূজ ১৩৬ পারা ৩০ বালকটি এ কথা শুনে বলল £ দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার শক্তি আমার নেই। একমাত্র আমার রাব্ব আল্লাহই তা পারেন। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দু'আ করতে পারি। মন্ত্রী অঙ্গীকার করলে বালক তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করল। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশাহর দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলেন । তার চক্ষু ভাল হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করল £ আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বললেন £ আমার প্রভু । বাদশাহ বলল ঃ হ্যা, অর্থাৎ আমিই । মন্ত্রী বললেন ঃ না, আপনি নন। বরং আমার এবং আপনার প্রভু আল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তার এ কথা শুনে বাদশাহ বলল ঃ তাহলে আমি ছাড়াও আপনার কোন প্রভূ আছেন কি? মন্ত্রী জবাব দিলেন ঃ হ্যা অবশ্যই । তিনি আমার এবং আপনার উভয়েরই প্রভু ও প্রতিপালক আন্লাহ। বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করল এবং জিজ্ঞেস করল ঃ এ শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন এ বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে, তিনি তার কাছে ইসলাম গ্রহণ করেছেন। বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠিয়ে বলল ৪ তুমি তো দেখছি যাদুবিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছ যে, অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছ? বালকটি উত্তরে বলল ঃ এটা ভুল কথা । আমি কেহকেও সুস্থ করতে পারিনা, যাদুও পারেনা; সুস্থতা দান একমাত্র আল্লাহই করে থাকেন। বাদশাহ বলল £ অর্থাৎ আমি, কারণ সবকিছুই তো আমিই করে থাকি। বালক বলল ৪ না, না, এটা কখনই নয় । বাদশাহ বলল ঃ তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কেহকে প্রভু বলে স্বীকার কর? বালক উত্তরে বলল ঃ হ্যা, আমার এবং আপনার প্রভূ আল্লাহ ছাড়া কেহ নয়। বাদশাহ তখন বালককেও নানা প্রকার শাস্তি দিতে শুরু করল। বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সাধকের নাম বলে দিল। অতঃপর সাধককে সামনে নিয়ে আসা হলে বাদশাহ তাকে বলল $ তুমি এ ধর্মত্যাগ কর। সাধক অস্বীকার করলেন । তখন বাদশাহ তাকে করাত দ্বারা ফেড়ে দুণ্টুকরা করে দিল। তার যে মন্ত্রী অন্ধ ছিল তাকেও ধর্ম ত্যাগ না

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।