[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ৮৫ ৪ বৃরূজ ১৩৫ পারা ৩০ বালকটিও পথের পাশে দাড়িয়ে ইবাদাতের পদ্ধতি দেখত, কখনো ওয়ায নাসীহাত শুনত। এ কারণে যাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়ীতে বাপ মায়ের কাছেও মার খেত। কারণ যাদুকরের কাছে যেমন দেরীতে পৌছত, তেমনি বাড়ীতেও দেরী করে ফিরত । একদিন সে সাধকের কাছে তার এ দুরাবস্থার কথা বর্ণনা করল। সাধক তাকে বলে দিলেন ঃ যাদুকর দেরীর কারণ জিজ্ঞেস করলে বলবে যে, মা দেরী করে বাড়ী থেকে আসতে দিয়েছেন, কাজ ছিল । আবার মায়ের কাছে গিয়ে বলবে যে, যাদুকর দেরী করে ছুটি দিয়েছে। এমনিভাবে এ বালক একদিকে যাদু বিদ্যা এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিক্ষা করতে লাগল । একদিন সে দেখল যে, তার চলার পথে এক বিরাট ভয়ংকর জানোয়ার পথ আগলে বসে আছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। বালকটি মনে মনে চিন্তা করল যে, একটা বেশ সুযোগ পাওয়া গেছে। দেখা যাক, আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় নাকি যাদুকরের ধর্ম অধিক পছন্দনীয় । এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করল £ঃ হে আল্লাহ আপনার কাছে যদি যাদুকরের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে তাহলে এ পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন যাতে জনসাধারণ এর অপকার থেকে রক্ষা পেয়ে পথ চলতে পারে । পাথর নিক্ষেপের আঘাতে জানোয়ারটি মরে গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ প্রেমিক সাধক বালকটির এ খবর শুনতে পেয়ে শিষ্যকে বললেন ৪ হে প্রিয় বৎস! তুমি আমার চেয়ে উত্তম; আমার মনে হচ্ছে, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সে সব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারও কাছে কিছু প্রকাশ করবেনা । অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করল । তার দু'আর বারাকাতে জনান্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগল। কুষ্ঠ রোগী আরোগ্য লাভ করতে থাকল এবং এছাড়া আরও নানা দুরারোগ্য ব্যাধি ভাল হতে লাগল । বাদশাহর এক অন্ধ মন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার উপটৌকনসহ বালকটির নিকট হাজির হয়ে বললেন ঃ যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পার তাহলে এসবই তোমাকে আমি দিয়ে দিব।

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।