[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017191715 সুরা ৮৫ 8 বুরূজ ১৩৪ পারা ৩০ করে তার মধ্যে কাঠ রেখে আগুন জ্বালিয়ে দেয় তারপর ঈমানদারদেরকে বলে £ এখনো তোমাদের এ ধর্মত্যাগ কর। ঈমানদার লোকেরা এতে অস্বীকৃতি জানালেন। তখন এঁ কাফিরেরা তাদেরকে এ প্রজ্বলিত অগ্নিকুণ্ড ফেলে দেয়। এটাকেই বর্ণনা করা হয়েছে যে, এ কাফিরেরা ধ্বংস হয়ে গেছে। ওরা ইন্ধনপূর্ণ প্রজ্বলিত আগুনে ঈমানদারদেরকে জ্বলে পুড়ে মৃত্যুবরণের দৃশ্য দেখছিল ও আনন্দে আত্মহারা হচ্ছিল। এ শক্রতা এবং শাস্তির কারণ শুধু এটাই ছিল যে, তারা পরাক্রমশালী ও প্রশংসনীয় আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। প্রকৃতপক্ষে আল্লাহ তা'আলাই সর্বশক্তিমান। তার আশ্রয়ে আশ্রিত লোকেরা কখনো ধ্বংস হয়না, ক্ষতিগ্রস্ত হয়না। যদি তিনি কখনো নিজের বিশেষ বান্দাদেরকে কাফিরদের দ্বারা কষ্ট দিয়েও থাকেন, সেটাও বিশেষ কল্যাণ ও মঙ্গলের জন্য এবং তার রহস্য কারও জানা না*ও থাকতে পারে। কিন্ত সেটা একটা প্রচ্ছন্ন ও বিশেষ অন্তর্নিহিত রাহমাত ও ফাযীলাতের ব্যাপার ছাড়া আর কিছু নয়। আল্লাহ তা'আলা বলেন, ০৮১৪০ ০৮2০০ ৪ & ৬০ আল্লাহ তা'আলার পবিত্র গুণ-বৈশিষ্ট্যের মধ্যে এটাও রয়েছে যে, তিনি যমীন, আসমান এবং সমগ্ধ মাখলুকাতের মালিক এবং তিনি সকল জিনিসের প্রতি নযর রাখছেন । তার দৃষ্টিসীমা থেকে কোন জিনিসই গোপন নেই। বিস্ময়কর বালক, যাদুকর ও সাধকের বর্ণনা ইমাম আহমাদ (রহঃ) সুহায়েব রোঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ পূর্বকালে এক বাদশাহ ছিল। তার দরবারে ছিল এক যাদুকর । সে বৃদ্ধ হয়ে গেলে বাদশাহকে বলে ৪ আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সুতরাং আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি ভালভাবে যাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। বাদশাহ একটি মেধাবী বালককে যাদুবিদ্যা শিক্ষা করার জন্য যাদুকরের নিকট পাঠায় । বালকটি তার শিক্ষাগ্ুরুর বাড়ী যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সাধকও এঁ আস্তানায় বসে কখনো ইবাদাত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশে ওয়াজ নাসীহাত করতেন।

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।