[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ৮৩ ৪ মুতাফফিফীন ১০৯ পারা ৩০ ওযনে কম দানকারীকে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভীতি প্রদর্শন শুআইবের (আঃ) কাওমকে আল্লাহ তা'আলা এই মাপের কারণেই নিশ্চিহ করে দিয়েছিলেন। এখানেও আল্লাহ তা'আলা ভয় প্রদর্শন করছেন যে, জনগণের প্রাপ্য যারা নষ্ট করছে তারা কি কিয়ামাতের দিনকে ভয় করেনা, যেদিন সেই মহান সত্ত্বার সামনে তাদের দীড়াতে হবে, যে সত্ত্বার কাছে প্রকাশ্য বা অপ্রকাশ্য কিছুই গোপন নেই? সেই দিন খুবই বিভীষিকাময়, আশংকাপূর্ণ, ভয়াবহ এবং উদ্বেগজনক দিন হবে । সেই দিন এসব ক্ষতিসাধনকারী লোক জাহান্নামের দাউ দাউ করে জলা গণগণে আগ্তনে প্রবেশ করবে। সেই দিন সমস্ত মানুষ নগ্ন পায়ে, নগ্ন দেহে খাৎনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাড়াবে । তারা যেখানে দাড়াবে সে জায়গা হবে সংকীর্ণ, অন্ধকারাচ্ছন্ন, নানা বিপদ-বিভীষিকাময় আপদে পরিপূর্ণ । সেখানে এমন সব বালা-মুসীবাত নাযিল হবে যে, মন অতিশয় বিচলিত ও ভয়কাতর হয়ে পড়বে । হুশ-জ্ঞান সব লোপ পেয়ে যাবে । ইমাম মালিক (রহঃ) না'ফি (রহঃ) থেকে বর্ণনা করেন, ইব্‌ন উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ যেদিন সমস্ত মানুষ জগৎসমূহের রবের নিকট দীড়াবে সেই দিন তাদের কেহ কেহ তার ঘামে তার কর্ণদ্য়ের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে । ইমাম বুখারী (রহঃ) এ হাদীসটি মালিক (রহঃ) এবং আবদুল্লাহ ইব্ন আউন (রহঃ) মারফত নাফী (রহঃ) হতে বর্ণনা করেছেন। ইমাম মুসলিমও (রহঃ) দু"টি ভিন্ন ধারা থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। (ফাতহুল বারী ৮/৫৬৫, মুসলিম ৪/২১৯৫, ২১৯৬) মিকদাদ ইব্‌ন আসওয়াদ কিন্দী (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন $ কিয়ামাতের দিন সূর্য বান্দাদের এত নিকটে থাকবে যে, ওর দূরত্ব হবে এক মাইল বা দুই মাইল। এ সময় সূর্ষের প্রচণ্ড তাপ হবে। প্রত্যেক লোক নিজ নিজ আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে যাবে । কারও পায়ের গোড়ালী পর্যন্ত, কারও হাটু পর্যন্ত, কারও কোমর পর্যন্ত ঘাম পৌছবে, আবার কারও

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।