(0০017191715 সুরা ৫০ ঃকা'ফ ৭৯ পারা ২৬ ওর মধ্যে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা ওকে জিজ্ঞেস করবেন £ “তুমি পূর্ণ হয়েছ কি? উত্তরে জাহান্নাম বলবে £ যদি আরও কিছু পাপী বাকী থাকে তাহলে তাদেরকেও আমার মধ্যে নিক্ষেপ করুন! এ আয়াতের তাফসীরে ইমাম আহমাদ (রহঃ) হতে একটি হাদীস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ জাহান্নামকে জিজ্ঞেস করা হবে £ তুমি পূর্ণ হয়েছ কি? সে উত্তরে বলবে £ আরও কিছু আছে কি? অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা জাহান্নামের মুখে তার পা রাখবেন। তখন জাহান্নাম বলবে £ যথেষ্ট হয়েছে! যথেষ্ট হয়েছে! আর জান্নাতে তখনও জায়গা ফাকা থাকবে । তখন আল্লাহ তা'আলা নতুন মাখলুক সৃষ্টি করে এ জায়গায় তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন । (আহমাদ ৩/২৩৪, মুসলিম ৪/২১৭৮, ২১৮৮) জান্নাত ও জাহান্নামের মধ্যে কথোপকথন সহীহ বুখারীতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ একবার জান্নাত ও জাহানামের মধ্যে কথোপকথন হয় । জাহান্নাম বলে £ আমার কি হল যে, প্রত্যেক অহংকারী ও উদ্ধত ব্যক্তির জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে । আর জান্নাত বলে ঃ “আমার অবস্থা এই যে, যারা দুর্বল লোক, যাদেরকে দুনিয়ায় সম্মানিত মনে করা হতনা তারাই আমার মধ্যে প্রবেশ করবে ।' আল্লাহ তাআলা জান্নাতকে বলেন ৪ “তুমি আমার রাহমাত । আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই রাহমাত দান করব ।” আর জাহান্নামকে তিনি বলবেন £ “তুমি আমার শাস্তি। তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করব। তবে হ্যা, তোমরা উভয়েই পূর্ণ হয়ে যাবে ।” তবে জাহান্নামতো পূর্ণ হবেনা যে পর্যন্ত না আল্লাহ তা“আলা স্বীয় পা ওতে রাখবেন। তখন সে বলবে ৪ “যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এ সময় ওটা ভরে যাবে এবং ওর সমস্ত প্রান্ত পরস্পর মিলে যাবে। আল্লাহ তা'আলা স্বীয় মাখলুকের কারও প্রতি কোন যুল্ম করবেননা । আর জান্নাতে তখনো জায়গা ফীকা থাকবে । তখন আল্লাহ তা'আলা নতুন মাখলুক সৃষ্টি করে এ জায়গায় তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন। (ফাতহুল বারী ৮/৪৬০) মহান আল্লাহ বলেন ৪ শপ্ঘু ০৪০৬৯ নু ০৪9টি জান্নাতকে নিকটস্থ করা হবে অর্থাৎ কিয়ামাতের দিন যা দূরে নয়। কেননা যার আগমন নিশ্চিত সেটাকে দূরে মনে করা হয়না । কাতাদাহ (েহঃ), আবু মালিক (রহঃ) এবং সুদ্দী রেহঃ) বলেন ঃ এর অর্থ হচ্ছে, জান্নাতকে মুমিনদের খুব কাছে নিয়ে আসা হবে । (তাবারী ২২/৩৬৩)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।