(0০017191715 সুরা ৫০ ৪কা'ফ ৭৩ পারা ২৬ স্পট এটা ওটাই যা হতে তুমি অব্যাহতি চেয়ে এসেছ। এখন ওটা এসে গেছে। তুমি ওটা হতে কোনক্রমেই পরিব্রাণ পাবেনা। না তুমি এটাকে রোধ করতে পারবে, না পারবে এর সাথে মুকাবিলা করতে, আর না তোমার ব্যাপারে কারও কোন সাহায্য ও সুপারিশ কোন কাজে আসবে। সহীহ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের যখন মৃত্যুযন্ত্রণায় মূদ্ছিত হয়ে যাওয়ার অবস্থা হয় তখন তিনি চেহারা মুবারক হতে ঘাম মুছতে মুছতে বলেন ৪ “সুবহানাল্লাহ! মৃত্যুর বড়ই যন্ত্রণা!” ফোতহুল বারী ১১/৩৬৯) ১৩ 2 এ ৩ ৩১ এর দু'টি অর্থ হতে পারে। একটি হল ৪ তুমি যা থেকে পালিয়ে বেড়াচ্ছ কিংবা দূরে থাকতে চেষ্টা করছ তা এখন তোমার কাছে এসে গেছে এবং তোমার ঘরেই বাসা বেঁধেছে। দ্বিতীয়টি হচ্ছে £ এ থেকে তোমার পালিয়ে যাওয়ার কিংবা নির্বারিত করার সময় শেষ হয়ে গেছে। সামুরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “যে ব্যক্তি মৃত্যু হতে পলায়ন করে তার দৃষ্টান্ত এ খেঁকশিয়ালের মত যার কাছে যমীন তার খণ চাইলো, তখন সে পালাতে শুরু করল। পালাতে পালাতে যখন সে ক্লান্ত হয়ে পড়ল তখন নিজের গর্তে প্রবেশ করল । যেহেতু যমীন সেখানেও ছিল সেহেতু এ যমীন তাকে বলল ঃ “ওরে খেঁকশিয়াল! তুই আমার খণ পরিশোধ কর।' তখন সে সেখান হতে আবার পালাতে শুরু করল । অবশেষে সে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালো ।' মোট কথা, এ খেঁকশিয়াল যেমন যমীন হতে পালানোর রাস্তা পায়নি, অনুরূপভাবে মানুষেরও মৃত্যুর হাত হতে পালানোর রাস্তা বন্ধ। (তাবারানী ৭/২২২) এরপর শিংগায় ফুৎকার দেয়ার কথা বর্ণনা করা হয়েছে যার বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত হাদীস গত হয়েছে। অন্য হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ আমি কিরূপে শান্তি ও আরাম পেতে পারি, অথচ শিংগায় ফুৎকার দানকারী মালাক/ফেরেশতা শিংগা মুখে নিয়ে রয়েছেন এবং গ্রীবা ঝুঁকিয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছেন যে, কখন তিনি (আল্লাহ) নির্দেশ দিবেন! সাহাবীগণ (রাঃ) আরয করলেন £ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমরা কি বলব? উত্তরে তিনি বললেন, তোমরা বল ৪ 4359 4) 201 ০ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। (তিরমিযী ৭/১১৭) মহান আল্লাহ এরপর বলেন ঃ
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।