(0০017191715 সুরা ৫০ ঃকা'ফ ৬১ পারা ২৬ সুরা দুখান, সূরা জাসিয়াহ, সূরা আহকাফ, সুরা কিতাল (মুহাম্মাদ), সুরা ফাতহ এবং সূরা হুজুরাত। তারপর শেষের মুফাসসাল সুরাগুলির মনযিল, যেমন সাহাবীগণ (রাঃ) বলেছেন এবং এটা সুরা কা্ফ হতেই শুরু হয়েছে যা আমরা বলেছি। সুতরাং আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা । সূরা 'কাফ' এর মর্যাদা উমার ইব্ন খাত্তাব (রাঃ) আবু ওয়াকিদ লাইসীকে (রাঃ) জিজ্ঞেস করেন £ ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কি পড়তেন?" উত্তরে তিনি বলেন ঃ “ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সুরা কা'ফ এবং সুরা ইকতারাবাত (কামার) পাঠ করতেন ।” (আহমাদ ৫/২১৭, মুসলিম ২/৬০৭, আবু দাউদ ১/৬৮৩, নাসাঈ ৩/৭৯, ১৮৩; ইব্ন মাজাহ ১/৪০৮) উম্মে হিশাম বিন্ত হারিসাহ (রাঃ) বলেন £ “দুই বছর অথবা এক বছর ও কয়েক মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের এবং আমাদের একটিই চুল্লী ছিল। আমি সূরা কা'ফ-ওয়াল-কুরআনিল মাজীদ, এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের মুখে শুনে শুনে মুখস্থ করেছিলাম । কেননা প্রত্যেক জুমু'আর দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম জনগণের সামনে ভাষণ দেয়ার জন্য মিম্বরের উপর দীড়াতেন তখন এই সূরাটি তিনি তিলাওয়াত করতেন । (মুসলিম ২/৫৯৫, আহমাদ ৬/৪৩৫) ইমাম আবু দাউদও (েহঃ) এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হারিস ইব্ন নূমানের (েহঃ) মেয়ে বলেছেন ঃ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম প্রতি শুক্রবার খুতবা দেয়ার সময় যে সুরা কাফ তিলাওয়াত করতেন তা শুনে আমি সুরাটি মুখস্ত করেছি। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের এবং আমাদের রান্না করার একই চুপ্লি ছিল। (মুসলিম ২/৫৯৫, আবু দাউদ ১/৬৬০, নাসাঈ ৩/১০৭) মোট কথা, বড় বড় সমাবেশে, যেমন ঈদ ও জুমু'আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এই সুরাটি পাঠ করতেন। কেননা এর মধ্যে সৃষ্টির সূচনা, মৃত্যুর পরে পুনজীবিন, আল্লাহ তা'আলার সামনে দীড়ানো, হিসাব-নিকাস, জান্নাত-জাহান্নাম, পুরস্কার-শাস্তি, উৎসাহ প্রদান এবং ভীতি প্রদর্শন ইত্যাদির বর্ণনা রয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন।
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।