(0০017191715 মুফাসসাল সুরার শুরু যেসব সূরাকে মুফাস্সাল সুরা বলা হয় ওগুলির মধ্যে সূরা কা'ফই প্রথম। তবে একটি উক্তি এও আছে যে, মুফাস্সাল সুরাগুলি সূরা হুজুরাত হতে শুরু হয়েছে। সর্ব-সাধারণের মধ্যে এটা যে প্রসিদ্ধ হয়ে রয়েছে যে, মুফাস্সাল সুরাগুলি সুরা নাজম (৭৮ নং) হতে শুরু হয় এটা একেবারে ভিত্তিহীন কথা । গ্রহণযোগ্য আলেমদের কেহই এর উক্তিকারী নন। আউস (ইব্ন হুযাইফা) (রহঃ) বলেন £ আমি সাহাবীগণকে (রাঃ) জিজ্ঞেস করলাম £ আপনারা কুরআন কারীমকে কিভাবে ভাগ করতেন? তারা উত্তরে বললেন ঃ “আমাদের ভাগ করার পদ্ধতি নিম্নরূপ ৪ প্রথম ৩টি সুরার একটি মনযিল, তারপর ৫টি সুরার এক মনযিল, এরপর ৭টি সুরার এক মনযিল, তারপর ৯টি সুরার এক মনযিল, অতঃপর ১১টি সুরার এক মনধিল এবং এরপর ১৩টি সুরার এক মনযিল আর শেষে মুফাসসাল সুরাগুলির এক মনযিল।' (আবূ দাউদ ২/১১৪, ইব্ন মাজাহ ১/৪২৭, আহমাদ ৪/৯) সুতরাং প্রথম ছয় মনযিলে মোট সুরা হচ্ছে আটচন্লিশটি । তারপর মুফাসসালের সমস্ত সুরার একটি মনযিল হল । আর এই মনযিলের প্রথমেই সুরা কা*্ফ রয়েছে। নিয়মিতভাবে গণনা নিম্নরূপ প্রথম মনযিলের তিনটি সুরা হল ৪ সুরা বাকারাহ, সুরা আলে ইমরান এবং সুরা নিসা। দ্বিতীয় মনযিলের পাঁচটি সুরা হল $ সুরা মায়িদাহ, সুরা আনআ*ম, সুরা আ'রাফ, সুরা আনফাল এবং সুরা বারাআত (তাওবাহ)। তৃতীয় মনযিলের সাতটি সূরা হচ্ছে ৪ সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা রা'দ, সূরা ইবরাহীম, সূরা হিজর এবং সূরা নাহল । চতুর্থ মনযিলের নয়টি সূরা হল ৪ সূরা সুবহান (ইসরা), সুরা নূর এবং সূরা ফুরকান । পঞ্চম মনযিলের এগারটি সুরা হচ্ছে £ সুরা শুআ'রা, লাম-মীম-আস্সাজদাহ, সুরা আহযাব, সুরা সাবা, সুরা ফাতির এবং সূরা ইয়াসীন। ষষ্ঠ মনযিলের তেরোটি সুরা হল ৪ সূরা আস-সাফফাত, সুরা সা'দ, সুরা যুমার, সুরা গাফির, সুরা হা-মীম আস সাজদাহ (ফুঁসসিলাত), সুরা শুরা, সুরা যুখরুফ,
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।