[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৪৯ ৪ হুজুরাত ৫৭ পারা ২৬ আর অমুককে দিলেননা, অথচ সে মু'মিন? এ কথা তিনি তিনবার বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম জবাবে বললেন ঃ “এবং (বল) সে মুসলিম। এই জবাবই তিনিও তিনবার দিলেন। অতঃপর তিনি বললেন ঃ “নিশ্চয়ই আমি কতক লোককে প্রদান করি এবং তাদের মধ্যে আমার নিকট যে খুবই প্রিয় তাকে ছেড়ে দিই, কিছুই দিইনা। এই ভয়ে দেই যে, (যাদেরকে প্রদান করি তাদেরকে প্রদান না করলে) তারা (হেয়তো ইসলাম পরিত্যাগ করবে এবং এর ফলে) উল্টা মুখে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ।” (আহমাদ ১/১৭৬) ইমাম বুখারী (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ) নিজ নিজ গ্রন্থে এটি তাখরিজ করেছেন। (ফাতহুল বারী ১/৯৯, মুসলিম ১/১৩২) সুতরাং এ হাদীসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মু'মিন ও মুসলিমের মধ্যে পার্থক্য করলেন এবং জানা গেল যে, ইসলামের তুলনায় ঈমান অধিক খাস বা বিশিষ্ট । আমরা এটাকে দলীল প্রমাণাদিসহ সহীহ বুখারীর কিতাবুল ঈমানের শরাহতে বর্ণনা করেছি। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলারই প্রাপ্য । সুতরাং জানা গেল যে, এই আয়াতে যে বেদুঈনদের বর্ণনা রয়েছে তারা হয়নি। তারা ঈমানের এমন উচ্চ স্তরে পৌছার দাবী করেছিল যেখানে তারা আসলে পৌঁছতে পারেনি। এ জন্যই তাদেরকে আদব বা ভদ্রতা শিক্ষা দেয়া হয়েছে। এই ভাবার্থই হবে ইব্‌ন আব্বাস (রাঃ), ইবরাহীম নাখঈ (রহঃ) এবং কাতাদাহর (রেহঃ) উক্তির। এটাকেই ইমাম ইব্‌ন জারীর রেহঃ) গ্রহণ করেছেন। এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেন ঃ “যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর তাহলে তোমাদের কর্ম সামান্য পরিমাণও লাঘব করা হবেনা । যেমন অন্য জায়গায় আল্লাহ তা'আলা বলেন ঃ রর ৬ শি ৬ ॥০শ্িনিত ০ ০৩৪৮ ০৪ ০৮ ৮৫০০ ৩৪ এবং তাদের কমর্ফল আমি কিছুমাত্র হাস করবনা । (সুরা তুর, ৫২ ৪ ২১) মহান আল্লাহ এরপর বলেন ঃ ৮৮০ ১ এ|। ০! যারা আল্লাহর দিকে ফিরে আসে, অন্যায় কাজ হতে বিরত থাকে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে থাকেন এবং তাদের প্রতি দয়া করেন। কেননা আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু । অতঃপর মহামহিমান্বিত আল্লাহ বলেন ঃ

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।