[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৪৯ ৪ হুজুরাত ৫২ পারা ২৬ (ষ্ঠ সৃষ্টি করেছেন অতঃপর এ দু'জন হতে তিনি সম মানুষ ভু পৃষ্ঠে ছড়িয়ে দিয়েছেন এবং বিভিন্ন গোত্র, উপগোত্রে ভাগ করেছেন । উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে, আরাব ১ এর অন্তর্ভুক্ত । তারপর কুরাইশ, গায়ের কুরাইশ, এরপর আবার এটা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়া এসবগুলি 1 এর মধ্যে পড়ে। কেহ কেহ বলেন যে, ০১ দ্বারা অনারব এবং 433 দ্বারা আরাব দলগুলিকে বুঝানো হয়েছে। যেমন বানী ইসরাঈলকে ৬১ বলা হয়েছে। আমি এসব বিষয় একটি পৃথক ভূমিকায় লিখে দিয়েছি, যেগুলি আমি আবু উমার ইব্‌ন আবদুল বার্র এর (রহঃ) “কিতাবুল ইশবাহ' হতে এবং “কিতাবুল ফাসদ ওয়াল উমাম ফী মা'রিফাতে আনসাবিল আরাবী ওয়াল আজামী” হতে সংগ্রহ করেছি। এই পবিত্র আয়াতের উদ্দেশ্য এই যে, আদম (আঃ) যাঁকে মাটি দারা সৃষ্টি করা হয়েছে, তার দিকে সম্পর্কিত হওয়ার দিক দিয়ে সারা জাহানের মানুষ একই মর্যাদা বিশিষ্ট । এখন যিনি যা কিছু ফাযীলাত লাভ করেছেন বা করবেন তা হবে দীনী কাজকর্ম এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যের ভিত্তিতে ৷ রহস্য এটাই যে, এই আয়াতটিকে গীবত করা হতে বিরত রাখা এবং একে অপরকে অপদস্থ, অপমানিত এবং তুচ্ছ ও ঘৃণিত জ্ঞান করা হতে নিষেধাজ্ঞা সম্বলিত আয়াতের পরে আনয়ন করা হয়েছে যে, সমস্ত মানুষ সৃষ্টি সম্পর্কের দিক দিয়ে সমান। জাতি, গোত্র ইত্যাদি শুধু পারস্পরিক পরিচয়ের জন্য । যেমন বলা হয় £ অমুকের পুত্র অমুক, অমুক গোত্রের লোক । (তোবারী ২২/৩১২) সুফিয়ান সাওরী (রহঃ) বলেন যে, হুমায়ের গোত্র তাদের মিত্রদের দিকে সম্পর্কিত হত এবং হিজাধী আরাব নিজেদেরকে নিজেদের গোত্রসমূহের দিকে সম্পর্কযুক্ত করত । সম্মান-প্রতিপত্তি নির্ভর করে আল্লাহভীতির উপর এরপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন ৪ 25 41 ৩৬ ০০৪2! (আল্লাহ তা'আলার নিকট বংশ গরিমা মর্যাদা লাভের কোন কারণ নয়, বরং) আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যের এ ব্যক্তিই অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুস্তাকী বা আল্লাহভীরু।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।