(0017191715 সুরা ৪৯ ৪ হুজুরাত ৫০ পারা ২৬ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ৪ “তুমি কি সত্যিই ব্যভিচার করেছ? উত্তরে তিনি বললেন ৪ 'জী, হ্যা ।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম পুনরায় তাকে প্রশ্ন করলেন ৪ “ব্যভিচার কাকে বলে তা তুমি জান কি? জবাবে তিনি বললেন £ হ্যা, মানুষ তার হালাল স্ত্রীর সাথে যা করে আমি হারাম স্ত্রীলোকের সাথে ঠিক তাই করেছি।” রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ৪ “এখন তোমার উদ্দেশ্য কি? মায়িয (রাঃ) বললেন ৪ “আমার উদ্দেশ্য এই যে, আমাকে আপনি এই পাপ হতে পবিত্র করবেন ।” তিনি প্রশ্ন করলেন ৪ “তুমি কি তোমার গ্ুপ্তাঙ্গকে এরূপভাবে প্রবেশ করিয়েছিলে যেরূপভাবে শলাকা সুরমাদানীর মধ্যে এবং রশি কুঁয়ার মধ্যে প্রবেশ করে? তিনি উত্তর দিলেন ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! হ্যা এভাবেই ।' তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে রজম করার অর্থাৎ অর্ধেক পুঁতে ফেলে প্রস্তর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দেন এবং এভাবেই তাকে হত্যা করা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম দু'জন লোককে পরস্পর বলাবলি করতে শুনলেন ৪ “এ লোকটিকে দেখ, আল্লাহ তার দোষ গোপন রেখেছিলেন, কিন্তু সে নিজেই নিজেকে ছাড়লনা, ফলে কুকুরের মত তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হল।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ কথা শুনে চলতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে, পথে একটি মৃত গাধা পড়ে রয়েছে । তিনি বললেন £ “অমুক অমুক কোথায়? তারা তার কাছে এলে তিনি তাদেরকে বললেন 8 তোমরা সওয়ারী হতে অবতরণ কর এবং এই মৃত গাধার গোশত ভক্ষণ কর।” তারা বলল ৪ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এটা কি খাওয়ার যোগ্য? উত্তরে তিনি বললেন ঃ “তোমরা তোমাদের (মুসলিম) ভাইয়ের যে দোষ বর্ণনা করছিলে ওটা এর চেয়েও জঘন্য ছিল। যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! সে (অর্থাৎ মায়িয (রাঃ)টতো এখন জান্নাতের নদীতে সীতার কাটছে।” মুসনাদ আবু ইয়ালা ৬/৫২৪) যাবির ইব্ন আবদুল্লাহ রোঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাথে (সফরে) ছিলাম, এমন সময় মৃত পচা দুর্ন্ধযুক্ত বাতাস বইতে শুরু করল । রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন ৪ “এটা কিসের দুর্গন্ধ তা তোমরা জান কি? এটা হল এ লোকদের দুর্গন্ধ যারা মানুষের গীবত করে ।” (আহমাদ ৩/৩৫১)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।