[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(017191715 সুরা ৪৯ ৪ হুজুরাত ৪৯ পারা ২৬ অপছন্দ করে।' আবার প্রশ্ন করা হয় ৪ “তার সম্বন্ধে যা আলোচনা করা হয় তা যদি তার মধ্যে বাস্তবে থাকে? জবাবে তিনি বলেন ঃ "হ্যা, গীবততো এটাই। আর যদি বাস্তবে এ দোষ তার মধ্যে না থাকে তাহলে ওটাতো অপবাদ ।' আবু দাউদ ৫/১৯১, মুসলিম ২৫৮৯, তিরমিযী ৬/৬৩) ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মোট কথা, গীবত হারাম বা অবৈধ এবং এর অবৈধতার উপর মুসলিমদের ইজমা রয়েছে । তবে হ্যা, শারীয়াতের যৌক্তিকতায় কারও এ ধরনের কথা আলোচনা করা গীবতের অন্তর্ভূক্ত নয়। যেমন সতর্ককরণ, উপদেশ দান এবং মঙ্গল কামনা করা । মহামহিমািত আল্লাহ বলেন £ “তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাবে?' অর্থাৎ তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে যেমন ঘৃণা বোধ কর, গীবতকে এর চেয়েও বেশি ঘৃণা করা উচিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্সাম বলেছেন £ 'যে কোন কিছু দান করার পর তা ফিরিয়ে নেয় সে এ কুকুরের মত যে বমি করার পর পুনরায় তা ভক্ষণ করে।' আরও বলেন £ “খারাপ দৃষ্টান্ত আমাদের জন্য সমীচীন নয়।' (ফোতহুল বারী ৫/২৭৮) বিদায় হাজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন ঃ “তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মান-মর্ধাদা তোমাদের উপর এমনই পবিত্র যেমন পবিত্র তোমাদের এই দিনটি, এই মাসটি ও এই শহরটি ।' ফাতহুল বারী ৩/৬৭০, মুসলিম ৩/১৩০৬, তিরমিযী ৮/৪৮১, আহমাদ ১/২৩০) আবু হুরাইরাহ (রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ প্রত্যেক মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের মাল, মান- সম্মান ও রক্ত হারাম (অর্থাৎ মাল আত্মসাৎ করা, মান-সম্মান হানী করা এবং খুন করা হারাম)। মানুষের মন্দ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে তার অন্য মুসলিম ভাইকে ঘৃণা করবে । (আবু দাউদ ৫/১৯৫, তিরমিযী ৬/৫৪) ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটিকে হাসান গারীব বলেছেন। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, মায়িয (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন ৪ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি ব্যভিচার করেছি।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। এমনকি মায়িয (রাঃ) চারবার এ কথার পুনরাবৃত্তি করলেন। পঞ্চমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।