[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৪৯ ৪ হুজুরাত ৪৩ পারা ২৬ সহীহ হাদীসে এসেছে, আনাস রোঃ) বর্ণনা করেন, রাসূলুল্রাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “তুমি তোমার ভাইকে সাহায্য কর, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক ।” বর্ণনাকারী আনাস (রাঃ) বললেন £ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি সাহায্য করতে পারি অত্যাচারিতকে, কিন্তু আমি অত্যাচারীকে কিরূপে সাহায্য করতে পারি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “অত্যাচারীকে তুমি অত্যাচার করা হতে বাধা দিবে ও বিরত রাখবে, এটাই হবে তোমার তাকে সাহায্য করা ।” ফোতহুল বারী ৫/১১৮) সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ) বলেন, খেজুর গাছের ডাল-পালা নিয়ে আউস ও খাযরাজ গোত্রদ্য়ের মধ্যে তর্কা-তর্কি করতে গিয়ে এক সময় হাতাহাতির রূপ নেয়। তাদের মধ্যে মীমাংসা করে দেয়ার জন্য এই আয়াত অবতীর্ণ হয়। (দুররুল মানসুর ৭/৫০০) জুদ্দী (রহঃ) বলেন যে, ইমরান নামক একজন আনসারী ছিলেন । তার স্ত্রীর নাম ছিল উম্মে যায়িদ। তিনি (তার স্ত্রী) তার পিত্রালয়ে যেতে চান। কিন্তু তার স্বামী বাধা দেন এবং বলেন যে, তার স্ত্রীর পিত্রালয়ের কোন লোক যেন তার বাড়ীতে না আসে। স্ত্রী তখন তার পিত্রালয়ে এ খবর পাঠিয়ে দেন। খবর পেয়ে সেখান হতে লোক এসে উম্মে যায়িদকে বাড়ী হতে বের করে এবং সাথে করে নিয়ে যাবার ইচ্ছা করে। এ সময় তার স্বামী বাড়ীতে ছিলেননা । তার লোক তার চাচাতো ভাইদেরকে খবর দেয়। খবর পেয়ে তারা দৌড়ে আসে এবং স্ত্রীর লোক ও স্বামীর লোকদের মধ্যে ঝগড়া বেঁধে যায় এবং মারামারি ও জুতা ছুঁড়াছুঁড়িও হয়। তাদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উভয়পক্ষের লোকদেরকে ডেকে তাদের মধ্যে সন্ধি করিয়ে দেন। (তোবারী ২২/২৯৪) মহান আল্লাহ বলেন £ তোমরা দুই দলের মধ্যে ন্যায়ের সাথে ফাইসালা করবে । নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন । আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ মণি-মুক্তার আসনে উপবিষ্ট থাকবে, এটা হবে তাদের দুনিয়ায় ন্যায়-পরায়ণতার প্রতিদান ।” (নাসাঈ ৫৯১৭) এরপর আন্নাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন £

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।