[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ৫৭ ৪ হাদীদ ২৭৭ পারা ২৭ ঈমান আনা এবং দান করার প্রতি উৎসাহ প্রদান আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা তার নিজের উপর এবং নিজের রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনয়ন ও ওর উপর দৃঢ়তা ও স্থায়িত্রে সাথে প্রতিষ্ঠিত থাকার হিদায়াত করছেন এবং তার পথে খরচ করার প্রতি উৎসাহ প্রদান করছেন। তিনি বলেন ঃ আল্লাহ তা'আলা তোমাদেরকে যে সম্পদ হস্তান্তর রূপে দিয়েছেন, তোমরা তার আনুগত্য হিসাবে তা থেকে ব্যয় কর এবং বুঝে নাও যে, এই সম্পদ যেমন অন্যের হাত হতে তোমার হাতে এসেছে, তেমনিভাবে তোমার হাত হতে সত্ব্রই অন্যের হাতে চলে যাবে। আর তোমার জন্য রয়ে যাবে হিসাব ও শান্তি । এতে এ ইঙ্গিতও রয়েছে যে, হয়তো তোমার উত্তরাধিকারী সৎ হবে এবং তোমার সম্পদকে আমার পথে খরচ করে আমার নৈকট্য লাভ করবে, আবার এ সম্ভাবনাও রয়েছে যে, সে অসৎ হবে এবং মন্দ কাজে ও অন্যায় পথে তোমার সম্পদ উড়িয়ে দিবে এবং এই অন্যায় কাজের উৎস তুমিই হবে। কারণ তুমি যদি এ সম্পদ ছেড়ে না যেতে তাহলে তোমার ওয়ারিস এটা অন্যায় কাজে উড়িয়ে দেয়ার সুযোগ পেতনা। আবদুল্লাহ ইব্ন শিখখির (রাঃ) বলেন £ আমি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলাম। তখন তিনি আল্লাহ তা'আলার উক্তির উদ্ধৃতি দেন £ এ ৮5৫ প্রাচ্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। (সুরা তাকাসুর, ১০২ ৪ ১) অতঃপর তিনি বলেন £ 'আদম সন্তান বলে, আমার মাল, আমার মাল । অথচ তার মালতো ওটাই যা সে খেয়েছে, পড়েছে এবং দান খাইরাত করেছে। যা সে খেয়েছে তা নিঃশেষ হয়েছে, যা সে পরিধান করেছে তা পুরানো হয়ে গেছে, আর যা সে আল্লাহর পথে দান করেছে তা তার কাছে সঞ্চিত রয়েছে। আর যা সে ছেড়ে গেল তা অন্যদের মাল। সে তা লোকদের জন্য ছেড়ে গেল ।” (আহমাদ ৪/২৪, মুসলিম ৪/২২৭৩) এ দুটি কাজের প্রতি আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করছেন এবং খুব বড় পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। মহামহিমান্বিত আল্লাহ বলেন $ 1 192 ৯5 55১4 ০১০3 408 ১০০ ৪ ৮৪ ৮53 তোমাদের কি হল যে, তোমরা আল্লাহয় ঈমান আননা? অথচ রাসুল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনার আহ্বান করছে। তিনি মানুষের নিকট দলীল-প্রমাণাদি উপস্থাপন করেছেন এবং তাদেরকে মুজিযা প্রদর্শন করছেন।

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।