[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৫৬ ৪ ওয়াকি'আহ ২৪৫ পারা ২৭ অংশ নিয়েছিলেন। তিনি আরয করেন ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আল্লাহ তা'আলার নিকট দু'আ করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন তার জন্য দু'আ করেন। এ দেখে আর একটি লোক দাড়িয়ে যান এবং বলেন £ “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমার জন্যও দু'আ করুন।' তিনি বলেন ঃ উক্কাশা (রাঃ) তোমার অগ্রগামী হয়েছে।' অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ “হে লোকসকল! তোমাদের উপর হাজার লোকের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা কর। আর এটা সম্ভব না হলে কমপক্ষে আসহাবুল ইয়ামীন বা ডান দিকের লোকদের অন্তর্ভূক্ত হয়ে যাও। তা সম্ভব না হলে দিকচক্রবালের লোকদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা কর। আমি অধিকাংশ লোককেই দেখেছি যে, তারা ওখানে জমায়েত হয়ে আছে।” তারপর তিনি বলেন 8 আমি আশা রাখি যে, সমস্ত জান্নাতবাসীর এক চতুর্থাংশ তোমরাই হবে । (বর্ণনাকারী বলেন ৪) তার এ কথা শুনে আমরা তাকবীর পাঠ করলাম । এরপর তিনি বললেন £ “আমি আশা করি যে, তোমরা সমস্ত জান্নাতবাসীর এক তৃতীয়াংশ হবে । আমরা তার এ কথা শুনে পুনরায় তাকবীর পাঠ করলাম । আবার তিনি বললেন £ “তোমরাই হবে সমস্ত জান্নাতবাসীর অর্ধেক ।' এ কথা শুনে আমরা আবারও তাকবীর পাঠ করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম পাঠ করলেন £ “তাদের অনেকে হবে পূর্ববতীদের মধ্য হতে এবং অনেকে হবে পরবতীদের মধ্য হতে । এখন আমরা পরস্পর আলোচনা করলাম যে, এই সম্তর হাজার লোক কারা হবে? তারপর আমরা মন্তব্য করলাম যে, এরা হবে এ সব লোক যারা ইসলামেই জন্মগ্রহণ করেছে এবং কখনই শির্ক করেনি । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ “বরং এরা হবে এসব লোক যারা শরীরে দাগ দিয়ে নেয়না, ঝাড় ফুঁক করায়না এবং পূর্ব লক্ষণ দেখে ভাগ্যের শুভাশুভ নির্ধারণ করেনা, বরং সদা রবের উপর নির্ভরশীল থাকে ।” (হাকিম ৪/৫৭৭, ফাতহুল বারী ১০/১৬৪, ২২৪; ১১/৩১২, ৪১৩; মুসলিম ১/১৯৮, ১৯৯; তিরমিযী ৭/১৩৯, আহমাদ ১/৪০১)

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।