[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৫৬ £ ওয়াকি' আহ ২৪৪ পারা ২৭ পায়খানা, প্রস্রাব, থুথু এবং নাকের শ্রেম্মা হতে পবিত্র হবে । তাদের চিরুনী হবে স্বর্ণনির্মিত। তাদের দেহের ঘাম মৃগনাভীর মত সুগন্ধময় হবে। বড় বড় চক্ষু বিশিষ্টা হুরেরা হবে তাদের স্ত্রী। তাদের সবারই গঠন হবে একই রকম । তারা সবাই তাদের পিতা আদমের (আঃ) আকৃতিতে ষাট হাত দীর্ঘ দেহ বিশিষ্ট হবে ।' (ফাতহুল বারী ৬/৪১৭, মুসলিম ৪/২১৭৯) আল্লাহ তা“আলা বলেন ঃ ১০ ৩5883৩490৩১ ম্ আসহারুলইয়ামীন বা ডান দিকের লোক অনেকে হবে পূর্ববরতীদের র মধ্য হতে এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে । আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম একদা বলেন ৪ “আজ আমার সামনে নাবীদেরকে তাদের উম্মাতসহ পেশ করা হয়। কোন কোন নাবীর (আঃ) একটি দল ছিল, কারও সাথে মাত্র তিনজন লোক ছিল এবং কারও সাথে একজনও ছিলনা ।” হাদীসের বর্ণনাকারী কাতাদাহ (রহঃ) এটুকু বর্ণনা করার পর নিমের আয়াতটি পাঠ করেন $ 75551 তোমাদের মধ্যে কি সুবোধ লোক কেহ নেই? (সুরা হুদ, ১১ 8 ৭৮) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন, শেষ পর্যন্ত মুসা ইব্‌ন ইমরান (আঃ) আগমন করেন। তার সাথে বানী ইসরাঈলের একটি বিরাট দল ছিল। আমি জিজ্ঞেস করলাম ৪ হে আমার রাব্ব! ইনি কে? উত্তর হল ৪ “ইনি তোমার ভাই মুসা ইব্ন ইমরান (আঃ) এবং তার সাথে রয়েছে তার অনুসারী উম্মাত। আমি প্রশ্ন করলাম ঃ হে আমার রাব্ব! তাহলে আমার উম্মাত কোথায়? আল্লাহ তা'আলা উত্তরে বললেন 8 “তোমার ডানে পাহাড়ের দিকে তাকাও ।' আমি তাকালাম এবং এক বিরাট জামা'আতের লোকের চেহারা দেখা গেল। আল্লাহ তা“আলা আমাকে জিজ্ঞেস করলেন £ “তুমি কি খুশি?' আমি উত্তরে বললাম ঃ হে আমার রাব্ৰ! হ্যা, আমি খুশি হয়েছি। তারপর তিনি আমাকে বললেন ঃ “এখন তুমি তোমার বাম প্রান্তের দিকে তাকাও ।” আমি তখন তাকিয়ে অসংখ্য লোকের চেহারা দেখলাম । আবার তিনি আমাকে জিজ্ঞেস করলেন ঃ “এখন তুমি খুশি হয়েছতো?' আমি উত্তর দিলাম ৪ হে আমার রাব্ব! হ্যা, আমি খুশি হয়েছি। অতঃপর তিনি বললেন ৪ “জেনে রেখ যে, এদের সাথে আরও সত্তর হাজার লোক রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এ কথা শুনে উক্কাশা ইব্‌ন মিহসান (রাঃ) দীড়িয়ে যান। তিনি বানু আসাদ গোত্রীয় লোক ছিলেন । তিনি বদরের যুদ্ধে

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।