(0০017191715 সুরা ৫৬ £ ওয়াকি'আহ ২৪১ পারা ২৭ আছে?' উত্তরে তিনি বলেন $ হ্যা সেখানে তুবা নামক একটি গাছও আছে।' বর্ণনাকারী বলেন ঃ এর পরে আরও বর্ণনা করেন যা আমার স্মরণ নেই । তারপর লোকটি জিজ্ঞেস করে £ “এ গাছটি কি আমাদের ভূ-খণ্ডের কোন গাছের সাথে সাদৃশ্যযুক্ত?' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম জবাবে বললেন ৪ “তোমাদের অঞ্চলে ওর সাথে সাদৃশ্যযুক্ত কোন গাছ নেই। তুমি কোন দিন সিরিয়ায় গেছ কি? উত্তরে সে বলল £ “না ।” তখন নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “সিরিয়ায় এক প্রকার গাছ জন্মে যাকে জাওযাহ বলা হয়। ও একটি মাত্র কান্ডের উপর দাড়িয়ে থাকে এবং ওর শাখা প্রশাখা থাকে চারিদিকে বিস্তৃত।' লোকটি প্রশ্ন করল £ “ওর গুচ্ছ কত বড় হয়? তিনি উত্তর দিলেন £ “একটি কাক এক মাস যত দূর পর্যন্ত উড়ে যাবে ততো বড়।” লোকটি জিজ্ঞেস করল ঃ “এ গাছের গুঁড়ি কত মোটা?" তিনি উত্তরে বললেন ৪ “তুমি যদি তোমার চার বছরের উন্ত্রীকে ছেড়ে দাও এবং সে চলতে চলতে বৃদ্ধ হয়ে যাওয়ায় তার কাধ বেঁকে যায় তবুও সে এ গাছের গুঁড়ি ঘুরে শেষ করতে পারবেনা ।” লোকটি প্রশ্ন করল ঃ “সেখানে কি আঙ্গুর ধরবে? তিনি জবাব দেনঃ “হ্যা।” সে জিজ্ঞেস করল £ঃ “কত বড়?" উত্তরে তিনি বললেন ৪ “তুমি কি তোমার পিতাকে তার যুথ হতে কোন মোটা-তাজা ভেড়া নিয়ে যবাহ করে ওর চামড়া ছাড়িয়ে নিয়ে তোমার মাকে দিয়ে “এর দ্বারা বালতি বানিয়ে নাও" এ কথা বলতে শুনেছ? সে জবাবে বলে ঃ হ্যা ।' তখন তিনি বললেন ঃ “বেশ, এরূপই বড় বড় আঙ্গুরের দানা হবে । সে বলল ঃ “তাহলেতো একটি আঙ্গুর দানাই আমার এবং আমার পরিবারের লোকদের জন্য যথেষ্ট হবে? তিনি উত্তর দিলেন £ “শুধু তোমার ও তোমার পরিবারের জন্যই নয়, বরং তোমাদের সমস্ত আত্মীয়-স্বজনের জন্যও যথেষ্ট হবে।? (আহমাদ ৪/১৮৩) এরপর মহান আল্লাহ বলেন £ 2০৮১৮ 03 2৪১০8 0 যা শেষ হবেনা ও যা নিষিদ্ধও হবেনা। এ নয় যে, শীতকালে থাকবে এবং গ্রীক্মকালে থাকবেনা অথবা ত্রীম্মকালে থাকবে এবং শীতকালে থাকবেনা । বরং এটা হবে চিরস্থায়ী ফল। চাইলেই পাওয়া যাবে । আল্লাহর ক্ষমতা বলে সদা-সর্বদা ওটা মওজুদ থাকবে । কাতাদাহ রেহঃ) বলেন ঃ এমন কি কোন কাঁটাযুক্ত শাখারও কোন প্রতিবন্ধকতা থাকবেনা এবং দূরেরও হবেনা । তোবারী ২৩/১১৮) গাছের ফল তুলে নিতে কোন কষ্টই হবেনা । এদিকে একটি ফল তুলবে, আর ওদিকে আর একটি ফল এসে এঁ স্থান পূরণ করে দিবে । যেমন এ ধরনের হাদীস ইতোপূর্বে গত হয়েছে। মহামহিমা্িত আল্লাহ বলেন £
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।