[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৫৬ £ ওয়াকি' আহ ২৩৪ পারা ২৭ “আমার উম্মাতের একটি দল সদা সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে বিজয়ী থাকবে। তাদের শক্ররা তাদের কোন ক্ষতি সাধন করতে পারবেনা । তাদের বিরোধীরা তাদেরকে অপদস্থ ও অপমানিত করতে পারবেনা যে পর্যন্ত না কিয়ামাত সংঘটিত হবে ।' অন্যত্র বলা হয়েছে 8... যে পর্যন্ত না আল্লাহর নির্দেশ হবে ততদিন তারা এ রূপই থাকবে । (বুখারী ৭১. ৩১১৬, ৩৬৪০, ৩৬৪১, ৭৩১১, ৭৩১২, ৭৪৫৯, ৭৪৬০) মোট কথা, এই উম্মাত বাকী সমস্ত উম্মাত হতে শ্রেষ্ঠ ও উত্তম। আর এই উম্মাতের মধ্যে নৈকট্য প্রাপ্তদের সংখ্যা অন্যান্য উম্মাতদের তুলনায় বহুগুণ বেশি হবে । তারা হবে বেশি মর্যাদা সম্পন্ন । কেননা দীন পরিপূর্ণ হওয়া এবং নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন হওয়ার দিক দিয়ে এরাই সর্বোত্তম । ধারাবাহিকতার সাথে এ হাদীসটি প্রামাণ্যে পৌঁছে গেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “এই উম্মাতের মধ্য হতে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে । আর একটি বর্ণনা রয়েছে যে, “এই উম্মাতের মধ্য হতে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে এবং প্রতি জনের জন্য আরও সন্তর হাজার করে লোক থাকবে ৷ মহান আল্লাহ বলেন ঃ ১৮ ১০ ৩৩। ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন £ নৈকট্যপ্রাপ্তদের বিশ্রামের পালঙ্গটি সোনার তৈরী হবে। (তাবারী ২৩/৯৯) মুজাহিদ (রহঃ), ইকরিমাহ (রহঃ), সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ), যায়িদ ইব্ন আসলাম (রহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ) এবং অন্যান্যরা অনুরূপ বলেছেন। (তাবারী ২৩/১০০) তারা এ আসনে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে । কেহ কারও দিকে পিঠ করে বসবেনা । তাদের সেবায় ঘুরাফিরা করবে চির কিশোরেরা । অর্থাৎ এ সেবকরা বয়সে একই অবস্থায় থাকবে । তারা বড়ও হবেনা, বৃদ্ধও হবেনা এবং তাদের বয়সে কোন পরিবর্তনও হবেনা, বরং তারা সদা কিশোরই থাকবে । তাদের হাতে থাকবে এ পানপাত্র যাতে চোঙ্গ এবং ধরে রাখার জিনিস থাকবে । এগুলি সুরার প্রবহমান প্রপ্রবণ হতে পূর্ণ করা থাকবে, যে সুরা কখনও শেষ হবার নয় । কেননা ওর প্রত্রবণ সদা জারী থাকবে । এই সদা-কিশোরেরা সুরাপূর্ণ পানপাত্রগুলি তাদের নরম হাতে নিয়ে এ জান্নাতীদের সেবায় এদিক ওদিক ঘ্ুরাফিরা করতে থাকবে । সেই সুরা পানে তাদের শিরঃপীড়াও হবেনা এবং তারা জ্ঞানহারাও হবেনা । সুতরাং পূর্ণ মাত্রায় তারা এ সুরার স্বাদ গ্রহণ করতে পারবে। ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন ঃ প্রতিটি মদের মধ্যে চারটি বিশেষ প্রতিক্রিয়া রয়েছে।

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।