[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৫৬ £ ওয়াকি' আহ ২৩৩ পারা ২৭ হয়। অর্থাৎ “বহু সংখ্যক হবে পূর্ববতীদের মধ্য হতে এবং বহু সংখ্যক হবে পরবতাঁদের মধ্য হতে ।” তখন নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ঃ “আমি আশা করি যে, তোমরা হবে জান্নাতবাসীদের এক চতুর্থাংশ, বরং এক তৃতীয়াংশ এমনকি অর্ধাংশ। তোমরাই হবে জান্নাতবাসীদের অর্ধাংশ। আর বাকী অর্বাংশের মধ্যেও তোমরা থাকবে ।' (আহমাদ ২/৩৯১) ইমাম ইব্‌ন জারীর রহঃ) যে উক্তিটিকে পছন্দ করেছেন তাতে চিন্তা-ভাবনার প্রয়োজন রয়েছে। বরং প্রকৃতপক্ষে উক্তিটি খুবই দুর্বল। কেননা কুরআনের ভাষা দ্বারা এই উম্মাতের অন্যান্য সমস্ত উম্মাতের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণিত । তাহলে আল্লাহ তাআলার নিকট নৈকট্য প্রাপ্তদের সংখ্যা পূর্ববর্তী উম্মাতদের মধ্য হতে বেশি এবং এই উম্মাতের মধ্য হতে কম কি করে হতে পারে? তবে হ্যা, এ ব্যাখ্যা করা যেতে পারে যে, সমস্ত উম্মাতের নৈকট্যপ্রাপ্তগণ মিলে শুধু এই উম্মাতের নৈকট্য প্রাপ্তদের সংখ্যা হতে অধিক হবেন। কিন্তু বাহ্যতঃ এটা জানা যাচ্ছে যে, সমস্ত উম্মাতের নৈকট্য প্রাপ্তদের সংখ্যা হতে শুধু এই উম্মাতের নৈকট্য প্রাপ্তদের খ্যা অধিক হবে । এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। এই বাক্যের তাফসীরে দ্বিতীয় উক্তি এই যে, এই উম্মাতের প্রথম যুগের লোকদের মধ্য হতে নৈকট্য প্রাপ্তদের সংখ্যা অনেক বেশি হবে এবং পরবর্তী যুগের লোকদের মধ্য হতে কম হবে । এ উক্তিটি রীতি সম্মত। শাবি ইব্ন ইয়াহইয়া (রহঃ) বলেন, হাসান (রহঃ) হতে বর্ণিত আছে যে, তিনি এ আয়াতটি তিলাওয়াত করে বলেন ঃ “এই উম্মাতের মধ্যে যারা গত হয়েছেন তাদের মধ্যে নৈকট্যপ্রাপ্তগণ অনেক ছিলেন।” ইমাম ইব্‌ন সীরীনও (রহঃ) এ কথাই বলেন। এতে কোন সন্দেহ নেই যে, প্রত্যেক উম্মাতের মধ্যে এই প্রথম যুগীয় লোকদের অনেকেই নৈকট্য প্রাপ্ত হয়েছেন এবং পরবর্তী যুগের লোকদের খুব কম সংখ্যকই এই মর্ধাদা লাভ করেছেন। তাহলে ভাবার্থ এরূপ হওয়াও সম্ভব যে, প্রত্যেক উম্মাতেরই প্রথম যুগের লোকদের মধ্যে নৈকট্য প্রাপ্তদের সংখ্যা অধিক এবং পরবর্তী লোকদের মধ্যে এ সংখ্যা কম। কারণ সহীহ গ্রন্থসমূহে বর্ণিত হাদীসসমূহ দ্বারা এটা প্রমাণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ সর্বযুগের মধ্যে সর্বোত্তম যুগ হল আমার যুগ, তারপর এর পরবর্তী যুগ, এরপর এর পরবর্তী যুগ, (শেষ পর্য্ত)।' (বুখারী ৩৬৫১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্নাম আরও বলেছেন ঃ

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।