(0০017191715 সুরা ৫৬ £ ওয়াকি'আহ ২২৯ পারা ২৭ এরপর বলেন £ (4 ০৮০। ৬:4৫) পর্বতমালা চূরণ-বিচূর্ণ হয়ে পড়বে। ইব্ন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ) এবং অন্যান্যরা বলেছেন $ ০ | ৬৮ এর অর্থ হচ্ছে পর্বতসমূহকে নির্মমভাবে ধুলিকণায় পরিণত করা হবে । ইব্ন যায়িদ (রহঃ) বলেন ৪ পর্বতমালাসমূহের এ অবস্থা হবে যেমনটি নিচের আয়াতে বলা হয়েছে ঃ পবর্তসমূহ বহমান বালুকারাশিতে পরিণত হবে। (সুরা মুয্যাম্মিল, ৭৩ ৪ ১৪) আর এখানে আল্লাহ তা'আলা বলেন ঃ ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধুলি-কণায়। আবু ইসহাক (রহঃ) হারিস (রহঃ) হতে, তিনি আলী (রাঃ) হতে বর্ণনা করেন ঃ ০৬৪ হল এমন প্রচন্ড ধুলি ধুসরিত ঝড় যা ক্ষণিকের মধ্যেই সবকিছু বিধ্বস্ত করে দিবে যাতে ওর পূর্বের কোন অস্তিস্ব খুজে পাওয়া যাবেনা । আল আউফী (রহঃ) এ আয়াতের ব্যাপারে ইব্ন আববাস (রাঃ) হতে বর্ণনা করেন ঃ ইহা হল এ অগ্নি স্কুলি্গ যখন উহা আগুনের উৎস থেকে উপরের দিকে উঠে এবং আবার নীচে পতিত হয়ে অতি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। (তাবারী ২৩/৯৪) ইকরিমাহ (রহঃ) বলেন £ উহা হল ভাসমান বস্ত যাকে প্রচন্ড বাতাস চারিদিকে ছড়িয়ে দেয়। কাতাদাহ (রহঃ) বলেন £ উহা হল যেন গাছের বিভিন্ন শুকনা অংশ, যা বাতাস এদিক ওদিক নিয়ে যায়। মহান আল্লাহ বলেন $ 23১১ 13) ৮০5 তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে । একটি দল আর্শের ডান দিকে থাকবে । তারা হবে এসব লোক যারা আদমের (আঃ) ডান পার্শদেশ হতে বের হয়েছিল এবং যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে । তাদেরকে ডান দিকে নিয়ে যাওয়া হবে। সুদ্দী (রহঃ) বলেন যে, তারা হবেন জান্নাতের বেশির ভাগ লোক । দ্বিতীয় দলটি আরশের বাম দিকে থাকবে । এরা হবে এসব লোক যাদেরকে আদমের (আঃ) বাম পার্্শদেশ হতে বের করা হয়েছিল। এদের বাম হাতে আমলনামা দেয়া হবে এবং এদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে। এরা সব জাহান্নামী । আল্লাহ তা'আলা আমাদের সকলকে রক্ষা করুন!
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।