[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সূরা ৫৫ $ আর রাহমান ২১৯ পারা ২৭ ফরাশের বর্ণনা দেয়া হয়েছে বলে আল্লাহ তা'আলা এরপর বলছেন যে, এ কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি। তারা তাদের জান্নাতী স্বামীদের ছাড়া আর কারও দিকে তাকাবেনা এবং তাদের জান্নাতী স্বামীরাও তাদের প্রতি চরমভাবে আসক্ত থাকবে । এই জান্নাতী হুরীরাও তাদের এই মু'মিন স্বামীদের অপেক্ষা উত্তম আর কেহকেও পাবেনা । এটাও বর্ণিত হয়েছে যে, এই হুর তার জান্নাতী স্বামীকে বলবে ঃ আল্লাহর শপথ! সমস্ত জানাতের মধ্যে আপনার চেয়ে সুদর্শণ আর কেহকে দেখিনি। আল্লাহ জানেন যে, আমার অন্তরে আর কারও জন্য ভালবাসা নেই যেমনটি আপনার প্রতি রয়েছে। সুতরাং আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে, তিনি আপনাকে আমার জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেন 8 ১৪ 9 ৮43 ৭ ৩৪০ এই হুরদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি। তারা হচ্ছে সম বয়স্কা, উচ্ছল, উজ্জীবিত, সতী-সাধবী নারী যাদের সাথে কারও কোনদিন মিলন ঘটেনি, তা মানব হোক কিংবা জিন হোক । এ আয়াত থেকে এটা প্রমাণ করে যে, জিনেরাও জান্নাতে যাবে । আরতাত ইব্‌ন মুনযির (রহঃ) বলেন, যামরাহ ইব্‌ন হাবীবকে রোঃ) জিজ্ঞেস করা হয় ৪ “মুমিন জিনও কি জান্নাতে যাবে? উত্তরে তিনি বলেন ৫ হ্যা, মহিলা জিনদের সাথে তাদের বিয়ে হবে যেমন মানবী নারীর সাথে মানব পুরুষের বিয়ে হবে ।” (তাবারী ২৩/৬৫) অতঃপর তিনি এ আয়াতটি পাঠ করেন । এরপর এ হুরদের গুণাবলীর বর্ণনা দেয়া হচ্ছে যে, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যে এমন যেমন ইয়াকৃত (প্রবাল) এবং মারজান (পদ্মরাগ)। মুজাহিদ (রহঃ), হাসান (রহঃ), ইব্‌ন যায়িদ (রেহঃ) এবং আরও অনেকে বলেছেন যে, তাদেরকে খাঁটির (সচ্চরিত্র) দিক দিয়ে ইয়াকৃতের সাথে এবং শুভ্রতার দিক দিয়ে মারজানের সাথে তুলনা করা হয়েছে। সুতরাং এখানে মারজান দ্বারা মুক্তাকে বুঝানো হয়েছে। মুহাম্মাদ ইব্ন সীরীন (রহঃ) বলেন ঃ গৌরব হিসাবে অথবা আলোচনা হিসাবে লোকদের মধ্যে এই তর্ক-বিতর্ক হয় যে, জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে, না নারীর সংখ্যা বেশি হবে? তখন আবু হুরাইরাহ (রাঃ) বলেন, আবুল কাসেম সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কি এ উক্তি করেননি? তিনি বলেছেন ঃ প্রথম যে দলটি জান্নাতে যাবে তারা পূর্ণিমার চাদের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে। তাদের পরবর্তী দলটি হবে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের ন্যায় চেহারা

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।