(0০017191715 সুরা ৫৩ 8 নাজম ১৫৬ পারা ২৭ ছোট-বড় সব কিছু আল্লাহর জ্ঞানায়ত্তে, তিনি প্রত্যেকের কাজের প্রতিদান দিবেন আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে, তিনিই আসমান ও যমীনের মালিক । তিনি অভাবমুক্ত, প্রকৃত শাহানশাহ, ন্যায় বিচারক ও সকলের স্ৃষ্টিকর্তা। সত্য ও ন্যায়পরায়ণ আল্লাহ তা'আলাই বটে । তিনি প্রত্যেককেই তার আমলের প্রতিদান প্রদানকারী । সাওয়াবের জন্য ভাল প্রতিদান এবং পাপের কারণে মন্দ শাস্তি তিনিই প্রদান করবেন। সৎ আমলকারীদের ছোট-খাট ক্রটি আল্লাহ মুছে দিবেন তার নিকট সথলোক তারাই যারা তার হারামকৃত জিনিস ও অনৈতিক কাজ হতে, বড় বড় পাপ হতে এবং অন্যায় ও অশ্লীল কাজ হতে দূরে থাকে । মানুষ হিসাবে তাদের দ্বারা কোন ছোট-খাটো পাপ হলেও আল্লাহ তা'আলা তা ক্ষমা করে দেন। যেমন অন্য জায়গায় রয়েছে 8 ৮৫৮৯৭৫94552 5 2৩ এও 09 ০209 ৩! চা 2 তোমরা যাদি সেই বড় বড় পাপসমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের ক্রটি বিচ্যিতিগুলি ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাব। (সূরা নিসা, ৪ £ ৩১) আর এখানেও আল্লাহ তাআলা বলেন যে, তিনি ৮ বা মানবীয় ছোট-খাটো অপরাধ ক্ষমা করে দিবেন। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত হাদীসে ইব্ন আব্বাস (রাঃ) কর্তৃক ৮৮ এর যে তাফসীর করা হয়েছে তার চেয়ে উত্তম তাফসীর আর কিছু হতে পারেনা, যা নিয়ের হাদীসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “আল্লাহ তা'আলা আদম-সন্তানের উপর তার যিনা বা ব্যভিচারের অংশ লিপিবদ্ধ করে রেখেছেন যা সে অবশ্যই পাবে । চোখের যিনা হল দর্শন করা, মুখের যিনা হল কথা বলা, অন্তরের অনুরাগ, আসক্তি ও আকাজক্ষা জাগে, এখন লজ্জাস্থান ওকে সত্য করে দেখায় অথবা মিথ্যারপে প্রদর্শন করে । (ফাতহুল বারী ১১/২৮, মুসলিম ৪/২০৪৬, আহমাদ ২/২৭৬)
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।