(0০017191715 সুরা ৫৩ £ নাজম ১৫০ পারা ২৭ তরবারী দ্বারা তাকে হত্যা করেন। তারপর ফিরে গিয়ে তিনি রাসুলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সান্নামকে এ খবর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন যে, ওটাই ছিল উষ্যা । (নাসাঈ ৬/৪৭৪) লাত ছিল সাকীফ গোত্রের মূর্তি। তারা ছিল তায়েফের অধিবাসী । ওর মুতাওয়াল্লী ও খাদেম ছিল বানু মু'তাব। (ইব্ন হিশাম ১/৮৭) ওটাকে ভেঙ্গে ফেলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সেখানে মুগীরা ইব্ন শু'বা রোঃ) ও আবু সুফিয়ান সাখ্র ইব্ন হারবকে (রাঃ) প্রেরণ করেন। তারা ওটাকে নিশ্চিহ করে দিয়ে ওর স্থলে মাসজিদ নির্মাণ করেন। মানাত ছিল আউস, খাযরাজ এবং তাদের ন্যায় মত পোষণকারী ইয়াস্রিববাসী মোদীনা) অন্যান্য লোকদের মুর্তি। ওটা মুসাল্লালের দিকে সমুদ্ধ তীরবর্তী কুদাইদ নামক স্থানে অবস্থিত ছিল। সেখানেও রাসূলুল্লাহ সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আবূ সুফিয়ান শাখর ইব্ন হারবকে (রাঃ) অথবা আলী ইব্ন আবী তালিবকে (রাঃ) ওটা ধ্বংস করার জন্য প্রেরণ করেন। তিনি সেখানে গিয়ে ওকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেন। ইব্ন ইসহাক (রহঃ) বলেন £ যুলখালাসা ছিল দাউস, খাশআম, বাজীলাহ এবং তাদের নিকটবর্তী তাবালায় যেসব আরাব বসবাস করত তাদের এবং অন্যান্য লোকদের মূর্তির উপাসনালয় । (ইব্ন হিশাম ১/৮৭) এ লোকগুলো ওটাকে দক্ষিণের কাবা বলত । আর মাক্কার কা“বাকে তারা বলত উত্তরের কা'বা। ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নির্দেশক্রমে জারীর ইব্ন আবদুল্লাহ ইব্ন বাযালীর (রাঃ) হাতে ধ্বংস হয়। ইব্ন ইসহাক (রহঃ) বলেন যে, ফাল্স ছিল তাই গোত্র এবং তাদের আশেপাশে বসবাসকারী অন্যান্য আরাবীয়দের বুতখানা। ইব্ন হিশাম (রহঃ) বলেন, বিভিন্ন বিজ্ঞজন তাকে বলেছেন যে, ওটা সালমা ও আজ্জার মধ্যস্থিত তাই পাহাড়ে অবস্থিত ছিল। ওটাকে ভেঙ্গে ফেলার কাজে আলী ইব্ন আবি তালিব (রাঃ) আদিষ্ট হয়েছিলেন । তিনি ওটাকে ভেঙ্গে ফেলেন এবং সেখান হতে দুটি তরবারী সংগ্রহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তরবারী দু'টি তাকেই দিয়ে দেন। ইব্ন ইসহাক (রহঃ) আরও বলেন £ হিমায়ের গোত্র এবং ইয়ামানবাসী সানআয় তাদের উপাসনালয় নির্মাণ করেছিল। ওটাকে 'রাইয়াম' বলা হত। কথিত আছে যে, ওর মধ্যে একটি কালো কুকুর ছিল এবং হিমায়িরী গোত্রের
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।