[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সূরা ৫৩ ঃ নাজম ১৩৬ পারা ২৭ আল্লাহর বাণী এবং রাসূলের (সাঃ) সত্যায়ন শা'বী (রহঃ) বলেন যে, সৃষ্টিকর্তা তার সৃষ্টবন্তর যেটার ইচ্ছা সেটারই শপথ করতে পারেন, কিন্তু সৃষ্টজীব তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারও শপথ করতে পারেনা ।' মুজাহিদ (রহঃ) বলেন ৪ নক্ষত্রের অস্তমিত হওয়া দ্বারা ফাজরের সময় সারিয়া তারকার অস্তমিত হওয়া বুঝানো হয়েছে। (তাবারী ২২/৪৯৫) যাহহাক (রহঃ) বলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হল এ তারকা যা ঝরে গিয়ে শাইতানের দিকে ধাবিত হয়। এই আয়াতটি হল আল্লাহ তা'আলার নিম্নের উক্তিগুলির মতই £ ৩০00৩ -০১/৫০০া খু! ০৫০ 42৯5 চ্ ও 25 9155 ০ ০৫ আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের! অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে । নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, যারা পৃতঃ পবিত্র তারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করেনা । ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ । (সুরা ওয়াকি'আহ, ৫৬ £ ৭৫-৮০) তারপর যে বিষয়ের উপর শপথ করেছেন তার বর্ণনা দেয়া হচ্ছে যে, নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সাওয়াব, সততা ও হিদায়াতের উপর রয়েছেন । তিনি সত্যের অনুসারী । তিনি অজ্ঞতা বশতঃ কোন ভুল পথে পরিচালিত নন বা জেনে শুনে কোন বক্র পথের পথিক নন। পথত্রষ্ট খৃষ্টান এবং জেনে শুনে সত্যের বিরুদ্ধাচরণকারী ইয়াহুদী, যারা সত্য জানার পরেও তা গোপন রাখে এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকে, তাদের মত চরিত্র তার নয়। তার জ্ঞান পরিপূর্ণ, ইল্ম অনুযায়ী তার আমল, তার পথ সোজা ও সরল । রাসূল মুহাম্মাদ (সাঃ) হলেন মানব জাতির জন্য রাহমাত, আল্লাহ তা'আলা বলেন £ | ৬৪ ০4 5 তার কোন কথা ও আদেশ তীর প্রবৃত্তি ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশে হয়না। বরং আল্লাহ তা'আলা তাকে যে বিষয়ের দাওয়াতের হুকুম করেন তা'ই তিনি তার মুখ দিয়ে বের করেন।

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।