[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৫২ ৪ তুর ১২৯ পারা ২৭ হওয়ার পর নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট বদরের বন্দীদেরকে মুক্তিপণের মাধ্যমে ছাড়িয়ে নেয়ার জন্য এসেছিলেন। এ সময় তিনি মুশরিক ছিলেন। এই আয়াতগুলির শ্রবণই তার ইসলামে প্রবেশের কারণ হয়। এরপর মহান আল্লাহ বলেন ঃ 9১8 0 ৫০০১0 ০/9৩০। 158৯ মী তারা কি আকাশমপ্ুলী ও পৃথিবী সৃষ্টি করেছে? না, এটাও নয়। বরং তারা জানে যে, স্বয়ং তাদের ও সমস্ত সৃষ্টের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তা'আলা । এটা জানা সত্তেও তারা তাদের অবিশ্বাস হতে বিরত থাকছেনা । মহামহিমান্িত আল্লাহ বলেন ঃ ১/০০০০| ৮৯640 ১7০৪ ৮৯০০ (আল্লাহ তা'আলার ভাণ্ডার কি তাদের নিকট রয়েছে, না তারা এ সমুদয়ের নিয়ন্তা? অর্থাৎ দুনিয়ার ব্যবস্থাপনা কি তাদের হাতে আছে, না তারা সমস্ত ভাগ্তারের মালিক? তারাই সারা মাখলুকের রক্ষক? না, প্রকৃত ব্যাপার তা নয়, বরং মালিক ও ব্যবস্থাপক হলেন একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা । তিনি পূর্ণ ক্ষমতাবান। তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন। এরপর প্রবল পরাক্রান্ত আল্লাহ বলেন £ এ ০০৯ ৮০ তি; ঠা উচু আকাশে উঠে যাওয়ার কোন সিঁড়ি তাদের কাছে আছে কি? যদি থেকে থাকে তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি সেখানে পৌছে কথা শুনে আসে সে তার কথা ও কাজের কোন আসমানী দলীল পেশ করুক! কিন্ত না, তারা কোন দলীল পেশ করতে পারবেনা, তারা কোন সত্য পথের অনুসারী নয় । এটাও তাদের একটা বড় অন্যায় কথা যে, তারা বলে ঃ মালাইকা আল্লাহর কন্যা নোউযুবিল্লাহ)। এটা কতই না জঘন্য ব্যাপার যে, তারা নিজেদের জন্য যে কন্যাদেরকে অপছন্দ করে তাদেরকেই আবার স্থির করে আল্লাহ তা'আলার জন্য! তারা যখন শুনতে পায় যে, তাদের কন্যা সন্তান জন্গ্রহণ করেছে তখন দুঃখে ও লজ্জায় তাদের চেহারা মলিন হয়ে যায়। অথচ এঁ কন্যাদেরকেই তারা সাব্যস্ত করছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য! শুধু তাই নয়, বরং তারা তাদের ইবাদাতও করছে! তাইতো প্রবল পরাক্রান্ত আল্লাহ অত্যন্ত ধমকের সুরে বলছেন £ তাহলে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? অতঃপর মহামহিমান্বিত আল্লাহ স্বীয় নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলছেন ঃ হে নাবী! তাহলে কি তুমি তোমার দাওয়াতী কাজের উপর তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যা তাদের উপর ভারী মনে হচ্ছে? না কি অদৃশ্য বিষয়ে

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।