[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 8
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সূরা ৫২ ঃতুর ১২২ পারা ২৭ আন্লাহ! তারা কোথায়? উত্তরে আন্নাহ তা'আলা বলবেন £ “তারা তোমাদের মর্যাদায় পৌছতে পারেনি ।' তারা তখন বলবে 8 “হে আমাদের রাব্ব! আমরাতো নিজেদের জন্য ও সন্তানদের জন্য সৎ আমল করেছিলাম!' তখন মহান আল্লাহর নির্দেশক্রমে এদেরকেও তাদের সমমর্ধাদায় পৌছে দেয়া হবে । এও বর্ণিত আছে যে, জান্নাতীদের যে সব সন্তান ঈমান এনেছে তাদেরকেতো তাদের সাথে মিলিত করা হবেই, এমনকি তাদের যেসব সন্তান শৈশবেই মৃত্যুবরণ করেছে তাদেরকেও তাদের কাছে পৌছে দেয়া হবে। ইব্‌ন আব্বাস (রাঃ), শা"বী রেহঃ), সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ), ইবরাহীম (রহঃ), কাতাদাহ (রহঃ), আবু সালেহ (রহঃ), রাবী” ইব্ন আনাস (রহঃ) এবং যাহহাকও (রহঃ) এ কথাই বলেন। ইমাম ইব্‌ন জারীরও (রহঃ) এটাই পছন্দ করেছেন। আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, খাদীজা (রাঃ) নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে তার এ দুই সন্তানের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেন যারা জাহিলিয়াতের যুগে মারা গিয়েছিল । উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ “তারা দু'জন জাহান্নামে রয়েছে।' অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে দুঃখিতা হতে দেখে বলেন ৪ “তুমি যদি তাদের বাসস্থান দেখতে তাহলে অবশ্যই তাদের প্রতি শক্রতা পোষণ করতে ।' খাদীজা (রাঃ) পুনরায় বলেন ৪ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার মাধ্যমে আমার যে সন্তান হয়েছে তার স্থান কোথায়? জবাবে তিনি বলেন ৪ জান্নাতে ।' তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ “নিশ্চয়ই মু'মিনরা ও তাদের সন্তানরা জান্নাতে যাবে এবং মুশরিকরা ও তাদের সন্তানরা জাহান্নামে যাবে।' অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম . 0৮ ₹$2১ ৮৪০9 192 (40 এ আয়াতটি পাঠ করেন। (আহমাদ ৬2 একটি দুর্বল হাদীস। এ হল পিতাদের আমলের বারাকাতে পুত্রদের মর্ধাদার বর্ণনা । এখন পুত্রদের দু'আর বারাকাতে পিতাদের মর্যাদার বর্ণনা দেয়া হচ্ছে £ আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ আল্লাহ তাআলা তার সৎ বান্দাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। তখন তারা জিজ্ঞেস করবে ৪ “হে আল্লাহ! আমাদের মর্যাদা এভাবে হঠাৎ করে বাড়িয়ে দেয়ার কারণ কি? আল্লাহ তা'আলা উত্তরে বলবেন ঃ “তোমাদের সন্তানেরা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তাই আমি তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। (আহমাদ ২/৫০৯) এ হাদীসটি ইসনাদ সম্পূর্ণরূপে বিশুদ্ধ

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।