[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 7
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

(00171917715 সুরা ৩৮ ৪ সাদ ৩০১ পারা ২৩ বরং তার স্থানে একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট সুস্থ মানুষ বসে আছেন। তিনি বান্দা! আল্লাহ আপনার মঙ্গল করুন! এখানে একজন আল্লাহর নাবী রুগ্ন অবস্থায় ছিলেন তাকে দেখেছেন কি? আল্লাহর শপথ! তিনি যখন সুস্থ ছিলেন তখন তার যেমন চেহারা ছিল, এঁ চেহারার সাথে আপনার চেহারার খুবই সাদৃশ্য রয়েছে। তিনি দেখতে যেন প্রায় আপনার মতই ছিলেন তিনি উত্তরে বললেন ঃ আমিই সেই ব্যক্তি। বর্ণনাকারী বলেন যে, আইউবের (আঃ) দু"টি গোলা ছিল। একটিতে গম রাখা হত এবং অপরটিতে রাখা হত যব। আল্লাহ তা'আলা দুই খণ্ড মেঘ পাঠিয়ে দেন। এক খণ্ড মেঘ হতে সোনা বর্ধিত হয় এবং এ সোনা দ্বারা গমের গোলা ভর্তি হয়ে যায়। তারপর দ্বিতীয় মেঘখণ্ড হতেও সোনা বর্ষিত হয় এবং তা দ্বারা যবের গোলাটি ভর্তি করা হয়। (তাবারী ২১/২১১, হাকিম 8/8১৫) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 আইউব (আঃ) নগ্ন হয়ে গোসল করছিলেন এমন সময় আকাশ হতে সোনার ফড়িং বর্ষণ হতে শুরু হয়। আইউব (আঃ) তাড়াতাড়ি ওগুলি স্বীয় কাপড়ে জড়িয়ে নিতে শুরু করেন। তখন আল্লাহ তা'আলা তাকে ডাক দিয়ে বলেন ৪ হে আইউব! তুমি যা দেখছ তা থেকে কি আমি তোমাকে বেপরোয়া ও অভাবমুক্ত করে রাখিনি? তিনি জবাবে বলেন ৪ হে আমার রাব্ব! হ্যা, সত্যিই আপনি আমাকে এসব হতে বেপরোয়া ও অভাবমুক্ত রেখেছেন। কিন্তু আপনার রাহমাত হতে আমি বেপরোয়া ও অমুখাপেক্ষী নই। (বুখারী ২৭৯, ৩৩৯১, ৭৪৯৩) ০০৮ 90 0১9 ৫2৮১ ৮৪০ ৮৪৮9 এ ধরি 2৯) সুতরাং মহান আল্লাহ তার এই ধৈর্যশীল বান্দাকে এরপর আবার উত্তম প্রতিদান ও উত্তম পুরস্কার প্রদান করেন। তাকে তিনি তার সন্তানগুলিও দান করেন এবং অনুরূপ খ্যক আরও বেশী দেন। হাসান (রহঃ) ও কাতাদাহ (রহঃ) বলেন যে, আল্লাহ তার মৃত সন্তানগুলিকেও পুনজীবিত করেন এবং অনুরূপ সংখ্যক আরও বেশী দান করেন। (তাবারী ২১/২১২) এটা ছিল আল্লাহর রাহমাত যা তিনি আইউবকে (আঃ) তার ধৈর্য, দৃঢ়তা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং বিনয় ও নম্রতার প্রতিদান হিসাবে দান করেছিলেন। এটা বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ যে, ধৈর্যশীল লোকেরা পরিণামে এভাবেই স্বচ্ছলতা ও সুখ-শান্তি লাভ করে থাকে।

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।