(০0017191715 সুরা ৩৮ ৪ সাদ ৩০০ পারা ২৩ তা“আলার নির্দেশানুসারে তিনি এ পানিতে গোসল করলেন । ফলে তার দেহের সব রোগ দূর হয়ে গেল এবং এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যে, তার দেহে যেন কোন রোগ ছিলনা । আবার অন্য জায়গায় তাকে ভূমিতে পা দ্বারা আঘাত করতে বলা হয়। আঘাত করা মাত্রই আর একটি প্রত্রবণ প্রবাহিত হয়ে যায় এবং তাকে এ পানি পান করতে বলা হয়। এ পানি পান করা মাত্রই আভ্যন্তরীণ রোগও দূর হয়ে যায়। এভাবে বাহির ও ভিতরের পূর্ণ সুস্থতা তিনি লাভ করেন। ইব্ন আবী হাতিম (রেহঃ) এবং ইব্ন জারীর (রহঃ) বলেন, আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আল্লাহর নাবী আইউব (আঃ) দীর্ঘ আঠারো বছর দুঃখ-কষ্টের মধ্যে জড়িত ছিলেন। তার আপন ও পর সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল । শুধুমাত্র তার দু'জন অন্তরঙ্গ বন্ধু সকাল-সন্ধ্যায় তাকে দেখতে আসত । একদিন তাদের একজন অপরজনকে বলল £ আমার মনে হয়, আইউব (আঃ) এমন কোন পাপ করেছেন যে পাপ দুনিয়ার আর কেহই করেনি । তার সাথী জিজ্ঞেস করল ৪ তুমি কেন এরূপ বলছ? সে বলল ৪ কারণ তিনি দীর্ঘ আঠারো বছর এ রোগে ভুগছেন, অথচ আল্লাহ তার প্রতি দয়া করছেননা! পরদিন ভোরে দ্বিতীয় লোকটি প্রথম লোকটির এ কথা আইউবকে (আঃ) বলে দেয়। এ কথা শুনে আইউব (আঃ) খুবই দুঃখিত হন এবং বলেন ৫ কেন সে এ কথা বলল? অথচ আল্লাহ খুব ভাল জানেন যে, আমি যখন কোন দুই ব্যক্তিকে পরস্পর ঝগড়া করতে দেখতাম এবং দু'জনই আল্লাহর নাম নিত আমি তখন বাড়ী গিয়ে তাদের দু'জনের পক্ষ হতে কাফফারা আদায় করে তাদের ঝগড়া মিটিয়ে দিতাম । কেননা আমি এটা পছন্দ করতামনা যে, সত্য ব্যাপার ছাড়া আল্লাহর নাম নেয়া হোক (কেননা এতে আল্লাহর নামে বেয়াদবী করা হয় এবং এটা আমার নিকট অসহনীয় ব্যাপার) । এ সময় আইউব (আঃ) একাকী চলাফিরা করা এমন কি উঠা-বসাও করতে আসতেন। একদা তার এ স্ত্রী হাযির ছিলেননা। তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। এ করেন। তখন আল্লাহ তা'আলা তার নিকট অহী করেন ঃ তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত কর, এইতো গোসলের সুশীতল পানি আর পানীয়। অতঃপর তিনি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেন। গোসল করার পর তার চেহারা এমন রূপ লাভ করল যে, রোগ-ভোগের পূর্বেও এত সৌন্দর্য তার ছিলনা । দীর্ঘক্ষণ পর তার স্ত্রী ফিরে এসে দেখেন যে, তীর রুগ্ন স্বামীতো নেই,
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।