(00171917715 সুরা ৩৮ £ সাদ ২৮৭ পারা ২৩ নেতা ও শাসকদের প্রতি উপদেশ এই আয়াতে শাসন ক্ষমতার অধিকারী লোকদেরকে নির্দেশ দেয়া হচ্ছে যে, তারা যেন ন্যায় ও ইনসাফের সাথে কুরআন ও হাদীস অনুযায়ী ফাইসালা করে। তারা যেন খেয়াল খুশীর অনুসরণ না করে। কেননা এটা তাদেরকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে । যারা আল্লাহর পথ পরিত্যাগ করবে কিয়ামাত দিবসে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি । ইব্ন আবী হাতিম (েহঃ) বর্ণনা করেন যে, ইবরাহীম আবু যুর“আহ (রহঃ), যিনি আহলে কিতাবীদের ধর্মগরন্থও পাঠ করেছেন, তাকে (আবূ যুর“আহকে (রহঃ)) তৎকালীন বাদশাহ ওয়ালীদ ইব্ন আবদুল মালিক একবার প্রশ্ন করেন $ খলিফাকেও কি আল্লাহ তাঁআলার নিকট হিসাব দিতে হবে? আপনিতো কিতাবীদের প্রথম দিকের কিতাব পাঠ করেছেন এবং কুরআনও পাঠ করেছেন। তাই এ ব্যাপারে নিশ্চয়ই জানা আছে। উত্তরে আবু যুর“আহ (রহঃ) বলেন ৪ সত্য কথা বলব কি? খলিফা জবাব দিলেন ৪ হ্যা, অবশ্যই সত্য কথা বলুন, আপনাকে আল্লাহর নামে সর্বপ্রকারের নিরাপত্তী দান করা হল। তখন আবু যুর“আ (েহঃ) বললেন, হে আমীরুল মু'মিনীন! দাউদের (আঃ) মর্ধাদা আপনার চেয়ে বহুগুণে বেশী ছিল। আল্লাহ তা“আলা তাকে খিলাফাতের সাথে সাথে নাবুওয়াতও দান করেছিলেন । কিন্তু এতদসত্েও আল্লাহর কিতাবে তাকে ধমকের সুরে বলা হয়েছে ঃ ১3 ৮ ১০এ। 2 ৬ ১০)0। ৬ ৯৪৬ এএস্ ৫ ১5 40 ৮০ ৩৪ ৩0০ এ ভর হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার কর এবং খেয়াল খুশীর অনুসরণ করনা, কেননা এটা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে । আর জেনে রেখ, যারা আল্লাহর পথ পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ৮০৮] 78 1508 ৮ ৭ ৩9৬ পয ইকরিমাহ রহঃ) বলেন যে, এখানে পরের কথাটিকে পূর্বে এবং পূর্বের কথাটিকে পরে আনা হয়েছে। ভাবার্থ হল ৪ তারা হিসাবের দিনকে ভুলে গেছে বলে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। (তাবারী ২১/১৮৯) সুদ্দী রেহঃ) বলেন, এর ভাবার্থ হল £ তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই কারণে যে, তারা হিসাবের দিনের জন্য আমল জমা করেনি । আয়াতের শব্দগুলির সাথে এই উক্তিটিরই বেশী সম্বন্ধ রয়েছে। এসব ব্যাপারে একমাত্র আল্লাহই সঠিক জ্ঞান রাখেন। (তোবারী ২১/১৮৯)
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।