(০0017191715 সুরা ৩৭ ৪ সাফ্আত ২৪১ পারা ২৩ হয়ে মুসলিম হয়েছিলেন । উমার ইব্ন আবদুল আযীয (েহঃ) তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলেন । মুহাম্মাদ ইবৃন কা'ব রেহঃ) বলেন ৪ এ সময় আমিও উমার ইব্ন আবদুল আযীষের (রহঃ) কাছে ছিলাম । তিনি তাকে জিজ্ঞেস করেন ঃ ইবরাহীমের (আঃ) দুই ছেলের মধ্য থেকে কাকে কুরবানী করার জন্য আল্লাহ তা'আলা আদেশ করেছিলেন? এ পন্ডিত ব্যক্তি বললেন ঃ তিনি ছিলেন ইসমাঈল (আঃ)। আল্লাহর শপথ হে আমিরুল মুমিনীন! ইয়াহুদীরাও ইহা ভাল করেই জানে । কিন্তু শুধুমাত্র হিংসার কারণে তারা এটা স্বীকার করেনা । আরাবদের মূল হলেন ইবরাহীমের (আঃ) ছেলে ইসমাঈল (আঃ), আর ইয়াহুদীদের মূল এসেছে ইসহাক (আঃ) থেকে। তাই হিংসার বশবর্তী হয়ে তারা ইসমাঈলকে (আঃ) প্রাধান্য দিতে অস্বীকার করে। (তাবারী ২১/৮৫) কিতাবুষ্ যুহুদে বর্ণিত আছে যে, ইমাম আহমাদ ইব্ন হাম্বলকে (রহঃ) তার পুত্র আবদুল্লাহ (রেহঃ) এই মাসআলা জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন ঃ যাবীহ্ ছিলেন ইসমাঈল (আঃ)। (কিতাবুয যুহুদ ৮০) ইব্ন আবী হাতিম (রহঃ) বলেন £ আমি আমার পিতাকে বলতে শুনেছি ঃ সত্যি ঘটনা এই যে, ইবরাহীম (আঃ) যাকে কুরবানী করার জন্য নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন ইসমাঈল (আঃ) । তিনি বলেন ৪ আলী (রাঃ), ইব্ন উমার (রাঃ), আবু হুরাইরাহ (রাঃ), আবু তোফাইল (রহঃ), সাঈদ ইব্ন মুসাইয়িব (রেহঃ), সাঈদ ইব্ন যুবাইর রেহঃ), হাসান রেহঃ), মুজাহিদ (রহঃ), শা*বী (রহঃ), মুহাম্মাদ ইব্ন কাব আল কারাযী রহঃ), আবু জাফর (রহঃ), মুহাম্মাদ ইবন আলী (রহঃ), আবু সালিহ রেহঃ) প্রমুখ মনীষীবৃন্দ হতেও এটাই বর্ণিত আছে। (তাবারী ২১/৮২-৮৪) বাগাবী রেহঃ) তার তাফসীরে উল্লেখ করেছেন যে, আবদুল্লাহ ইব্ন উমার (রাঃ), সাঈদ ইব্ন মুসাইয়িব (রহঃ), সুদ্দী (রহঃ), হাসান বাসরী রেহঃ), মুজাহিদ (রহঃ), রাবী ইব্ন আনাস (রহঃ), মুহাম্মাদ ইব্ন কা'ব আল কারাযী (রহঃ) এবং আল কালবী (রহঃ) এরূপ মতামত ব্যক্ত করেছেন । (বাগাবী ৪/৩২) ইব্ন আব্বাস রোঃ) এবং আবু আমর ইবনুল আলা (রহঃ) (রর ৮-8 ০১৫45 ০০০ ০০ এ আয়াতের ব্যাখ্যায় বলেন যে, ইসমাঈলকে (আঃ) কুরবানী করার আদেশ করার সাথে সাথে আল্লাহ তা“আলা তার নাবী ইবরাহীমকে (আঃ) আরও একটি পুত্র সন্তানের সুসংবাদ জানিয়ে দিলেন। তিনি ছিলেন ইসহাক (আঃ)। এ বিষয়ে সূরা হুদ (১১ £ ৭১) এবং সূরা হিজরেও (১৫ 8 ৫৩-৫৫)
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।