(০0017191715 সুরা ৩৭ ঃ সাফআত ২৪০ পারা ২৩ ছিলেন ইসমাঈল (আঃ)। এ ছাড়া ইউসুফ ইব্ন মিহরানও (রহঃ) অনুরূপ বলেছেন। (তাবারী ২১/৮২, ৮৪) শা'বী (রহঃ) বলেন ৪ যাবীহুল্লাহ ছিলেন ইসমাঈল (আঃ) এবং আমি কা'বা গৃহে ভেড়ার শিং দেখেছি। (তাবারী ২১/৮৪) মুহাম্মাদ ইব্ন ইসহাক (রহঃ) হাসান ইব্ন দিনার (রহঃ) এবং আমর ইব্ন উবাইদ (রহঃ) থেকে, তারা হাসান বাসরী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তার এতে কোন সন্দেহ নেই যে, আল্লাহ তাআলা ইবরাহীমকে (আঃ) তার দুই পুত্রের মধ্যে যে একজনকে কুরবানী করতে বলেছিলেন তিনি হলেন ইসমাঈল (আঃ)। (তাবারী ২১/৮৫) ইব্ন ইসহাক (রহঃ) অন্যত্র বর্ণনা করেন, মুহাম্মাদ ইব্ন কাব আল কারাযীকে (রহঃ) আমি বলতে শুনেছি যে, মহান আল্লাহ ইবরাহীমকে (আঃ) তার পুত্রদের থেকে ইসমাঈলকে (আঃ) কুরবানী করার নির্দেশ দেন। উক্ত ঘটনা বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন £ ০৪0$০০০ গ ০০45 6224 তখন আমি তাকে (ইবরাহীমের স্ত্রীকে) সুসংবাদ দিলাম ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকৃবের । (সূরা হুদ, ১১ £ ৭১) ইবরাহীমকে (আঃ) পুত্র ইসহাকের (আঃ) জন্ম হওয়ার সুসংবাদ দেয়া হয়েছে এবং এর সাথে আরও বলা হয়েছে যে, ইসহাকের (আঃ) পুত্র ইয়াকুবও (আঃ) জন্ম লাভ করবেন। সুতরাং ইসহাকের (আঃ) পুত্র ইয়াকুবের (আঃ) জনুগ্রহণের পূর্বে তাকে কুরবানী করার হুকুম দেয়া কি করে সম্ভব? কেননা এটা আল্লাহ তা'আলার ওয়াদা যে, ইসহাকের (আঃ) ওরষে ইয়াকুবের (আঃ) জন্ম হবে। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে, ইসমাঈলকেই (আঃ) কুরবানী দেয়ার হুকুম হয়েছিল, ইসহাককে (আঃ) নয়। (তাবারী ২১/৮৪) ইব্ন ইসহাক (রহঃ) বলেন ৪ এ কথা আমি তাকে বিভিন্ন সময় বলতে শুনেছি। (তাবারী ২১/৮৫) ইব্ন ইসহাক (রহঃ) বুরাইদাহ ইব্ন সুফিয়ান ইব্ন ফারওয়াহ আসলামী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, মুহাম্মাদ ইব্ন কা'ব আল কারাধী (রহঃ) বর্ণনা করেছেন, উমার ইব্ন আবদুল আযীয (রহঃ) যখন খলিফা ছিলেন এবং সিরিয়ায় অবস্থান করছিলেন তখন তিনিও তার সাথে ছিলেন। তিনি যখন এ ব্যাপারটি উল্লেখ করেন তখন উমার ইব্ন আবদুল আযীয (রহঃ) বলেন ৪ এ ব্যাপারে আমি কখনও চিন্তা-ভাবনা করিনি । তবে আপনি যা বললেন তা ভেবে দেখার বিষয় । তখন তিনি তার সাথে সিরিয়ায় অবস্থান রত এক লোককে জনৈক ব্যক্তির কাছে পাঠালেন, যিনি পূর্বে একজন ইয়াহুদী পর্ভিত ছিলেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।