[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 7
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

(00171917715 সুরা ৩৭ ৪ সাফ্‌আত ২৩৫ পারা ২৩ ৮১৮ ১44 /753 আমি তাকে এক স্থিরবুদ্ি পুত্রের সুসংবাদ দিলাম। ইনিই ছিলেন ইসমাঈল (আঃ), ইবরাহীমের (আঃ) প্রথম সন্তান। বিশ্ব মুসলিমের এক্যমতে ইসমাঈল (আঃ) ইসহাকের (আঃ) বড় ছিলেন। এ কথা আহলে কিতাবও মেনে থাকে । এমনকি তাদের কিতাবে এও লিখিত আছে যে, ইসমাঈলের (আঃ) জন্মের সময় ইবরাহীমের (আঃ) বয়স ছিল ছিয়াশি বছর। আর ইসহাকের (আঃ) যখন জন্ম হয় তখন ইবরাহীমের (আঃ) বয়স নিরানব্বই বছরে পৌঁছেছিল। তাদেরই গ্রন্থে এ কথাও লিখিত রয়েছে যে, ইবরাহীমকে (আঃ) তার একমাত্র সন্তানকে কুরবানী করার হুকুম করা হয়েছিল। অন্য এক বর্ণনায় রয়েছে ৪ প্রথম পুত্রকে । এখানেই তারা ইচ্ছা করে মিথ্যার আশ্রয় নিয়ে প্রথম পুত্র কিংবা একমাত্র পুত্র হিসাবে ইসমাঈলের (আঃ) পরিবর্তে ইসহাকের (আঃ) নাম উল্লেখ করেছে। একটু পর্যালোচনা করলে সহজেই বুঝা যাবে যে, তাদের মুল কিতাবের উল্টা কথাই তারা বলছে। তারা তাদের কিতাবে ইসহাকের (আঃ) নাম এ জন্য সংযোজন করেছে যে, তারা হল ইসহাকের আঃ) পরবর্তী বংশধর । আর ইসমাঈলের (আঃ) বংশধর যেহেতু আরাবরা, তাই তাদের কিতাব থেকে তার নাম মুছে দিয়েছে। তারা আরাব তথা ইসমাঈলের (আঃ) বংশধরদের প্রতি এতখানি শক্রতা ভাবাপন্ন যে, তাদের কিতাবে যে উল্লেখ ছিল “একমাত্র ছেলে' তা পরিবর্তন করে লিখে নিয়েছে “তোমার কাছে যে একমাত্র ছেলে রয়েছে ।' কারণ ইসমাঈল (আঃ) তখন তার মায়ের সাথে মাক্কীয় অবস্থান করছিলেন। তাদের এ প্রতারণা অন্যভাবেও ধরা পরে। কারণ একমাত্র ছেলে তখনই বলা যেতে পারে যখন কোন ব্যক্তির আর কোন পুত্র সন্তান থাকেনা । এটাওতো প্রমাণিত যে, ইসমাঈল (আঃ) ছিলেন ইবরাহীমের (আঃ) প্রথম সন্তান। আর প্রথম সন্তানকে তার মাতা-পিতা যেভাবে ্নেহ-ভালবাসার চোখে দেখে সেইভাবে পরবর্তী সন্তানদেরকে দেখা হয়না, যেহেতু তখন তা তাদের সবার মাঝে বন্টন হয়ে যায়। তাই তাকওয়া তথা ঈমানের পরীক্ষার ব্যাপারে নিশ্চয়ই ইবরাহীমকে (আঃ) তার প্রথম সন্তান ইসমাঈলকে (আঃ) কুরবানী করতে আদেশ করাই বেশি যুক্তিযুক্ত। 4৭ &০ &£ ০ অতঃপর ইসমাঈল (আঃ) বড় হলেন। তিনি পিতার সাথে চলাফিরা করতে পারেন। এ সময় তিনি তার মায়ের সাথে ফারান নামক এলাকায় থাকতেন। ইবরাহীম (আঃ) প্রায়ই সেখানে যাতায়াত করতেন। এ কথাও বর্ণিত আছে যে, ইবরাহীম (আঃ) সেখানে বুরাক নামক বাহনে যাওয়া

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।