(00171917715 সুরা ৩৭ £ সাফ্আত ২৩০ পারা ২৩ 2825 25170 তাই তাকে রেখেই তারা বের হয়েছিল। আর এরই মাঝে তিনি দীনী খিদমাত করেছিলেন । কাতাদাহও (রহঃ) বলেন যে, যখন কোন ব্যক্তি কোন বিষয়ে চিন্তা-ভাবনা করে তখন আরাবীয়রা বলে £ তিনি নক্ষত্রের প্রতি দৃষ্টিপাত করেছেন। অর্থ হচ্ছে এই যে, চিত্তিতভাবে নক্ষত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করা এবং অনুধাবন করা যে, কিভাবে ওর প্রভাবমুক্ত হওয়া যাবে? গস ৯ ৮৮৪১ ৬! ইবরাহীম (আঃ) চিন্তা-ভাবনা করে বললেন যে, তিনি পীড়িত অর্থাৎ দুর্বল। আবু হুরাইরাহ (রাঃ) থেকে হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ ইবরাহীম (আঃ) তিনটি মিথ্যা কথা ছাড়া আর কখনও মিথ্যা বলেননি । এর মধ্যে দু'বার আল্লাহর দীনের জন্য মিথ্যা বলেছিলেন । যথা ₹৪-, ১৪1 (আমি অসুস্থ)। অপর স্থানে বলেছিলেন ৪ সে'ই তো এটা করেছে, এইতো এদের প্রধান । (সুরা আম্দিয়া, ২১ £ ৬৩) (বরং তাদের এই বড় মূর্তিটি এ কাজ করেছে অর্থাৎ মূর্তিগুলো ভেঙ্গেছে)। আর একবার তিনি স্বীয় স্ত্রী সারাকে তার বোন বলেছিলেন । (ফাতহুল বারী ৬/৪৪৭, মুসলিম ৪/১৮৪০, আবু দাউদ ২/৬৫৯, তিরমিযী ৯/৫, নাসাঈ ৬/৪৪০) এ কথা স্মরণযোগ্য যে, এগুলোর একটিও আসল বা প্রকৃত মিথ্যা ছিলনা । এখানে রূপক অর্থে মিথ্যা বলা হয়েছে। সুতরাং তাকে তিরস্কার করা চলবেনা । কথার মাঝে কোন শরঈ উদ্দেশ্যকে সামনে রেখে এরূপ বাহানা করা মিথ্যার অন্তর্ভূক্ত নয়। হাসান বাসরী (রহঃ) বলেন যে, যখন ইবরাহীমের (আঃ) সম্প্রদায় মেলায় যাচ্ছিল তখন তাকেও তারা তাদের সাথে নিয়ে যেতে চাচ্ছিল । তখন তিনি “আমি অসুস্থ এ কথা বলে সরে পড়েন এবং একটি নক্ষত্রের দিকে দৃষ্টিপাত করেন। যখন তারা সবাই মেলায় চলে যায় তখন তিনি অতি সন্তর্পণে তাদের দেবতাগুলোর নিকট গমন করেন এবং ওদেরকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেন। (তাবারী ২১/৬৩) ইবরাহীম (আঃ) তাদের মন্দিরে গিয়ে দেখেন যে, তারা তাদের দেবতাগুলোর সামনে যে নৈবেদ্য বা প্রসাদ রেখেছিল সেগুলো সবই পড়ে রয়েছে। তারা বারাকাতের আশায় যেসব উৎসর্গ রেখেছিল, সেগুলো হতে তাদের দেবতাগুলো কিছুই খায়নি। ইবরাহীম (আঃ) বলেন $ 395 এ তোমরা খাদ্য গ্রহণ করছনা কেন?
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।