(00171917715 সূরা ৩৭ £ সাফআত ২১৮ পারা ২৩ আট হাজার স্বর্ণমুদ্রা মওজুদ ছিল। তাদের একজন ব্যবসায়ের কৌশল ভাল জানত এবং অপরজন ব্যবসা তেমন বুঝতনা । তাই অভিজ্ঞ লোকটি তার সঙ্গীকে বলল যে, সে যেন তার অংশ নিয়ে পৃথক হয়ে যায়। সুতরাং উভয়ে ভিন্ন হয়ে গেল। অতঃপর এ অভিজ্ঞ ব্যবসায়ী দেশের বাদশাহর মৃত্যুর পর তার রাজ- প্রাসাদ এক হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে ক্রয় করে নিল এবং তার এ সঙ্গীটিকে ডেকে বলল ঃ দেখতো বন্ধু, আমি কেমন জিনিস ক্রয় করেছি? সঙ্গীটি তার খুব প্রশংসা করল। তারপর সে সেখান হতে বিদায় নিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করল £ হে আল্লাহ! আমার এ সঙ্গী লোকটি এক হাজার স্বর্ণমুদ্ায় পার্থিব প্রাসাদ ক্রয় করেছে । আমি আপনার নিকট জান্নাতে একটি ঘরের আবেদন জানাচ্ছি । আমি এক হাজার স্বর্ণমুদ্বা আপনার মিসকীন বান্দাদের মধ্যে দান করে দিচ্ছি। অতঃপর সে এক হাজার স্বর্ণমুদ্রা সাদাকাহ করে দিল। কিছুকাল পর এ অভিজ্ঞ লোকটি এক হাজার দীনার (স্বর্ণমুদ্বা) খরচ করে বিয়ে করল। বিয়েতে সে তার এ পুরাতন বন্ধুকে দা“ওয়াত করে আনলো এবং বলল ঃ বন্ধ! আমি এক হাজার দীনার খরচ করে এঁ সুন্দরী মহিলাটিকে বিয়ে করে ঘরে আনলাম । এবারও সে তার খুব প্রশংসা করল। বাইরে এসে সে মহান আন্লাহর পথে এক হাজার দীনার দান করল এবং তার নিকট প্রার্থনা করল ঃ হে আল্লাহ! আমার এ বন্ধুটি এ পরিমানই টাকা খরচ করে এই দুনিয়ার একটি স্ত্রী লাভ করেছে, আর আমি এর দ্বারা আপনার নিকট আয়তলোচনা হুর কামনা করছি। আরও কিছুকাল পর এ দুনিয়াদার লোকটি এ লোকটিকে ডেকে নিয়ে বলল ঃ বন্ধু! আমি দুই হাজার দীনার খরচ করে দু'টি ফলের বাগান ক্রয় করেছি। দেখতো কেমন হয়েছে? এ লোকটি তার বাগান দু”টি দেখে খুব প্রশংসা করল এবং বাইরে এসে স্বীয় অভ্যাস মত আল্লাহ তাআলার দরবারে আরয করল £ হে আল্লাহ! আমার এ বন্ধু দু'হাজার দীনারের বিনিময়ে দু'টি বাগান ক্রয় করেছে। আমি আপনার নিকট জান্নাতে দু*টি বাগানের জন্য আবেদন করছি। আর এই দু'হাজার দীনার আমি আপনার নামে সাদাকাহ করছি। অতঃপর সে দু'হাজার দীনার সাদাকাহ করল। তারপর যখন তাদের দু'জনের মৃত্যু হল তখন এ সাদাকাহ প্রদানকারীকে জান্নাতে পৌঁছে দেয়া হল। সেখানে সে এক অতি পরমা সুন্দরী রমণী লাভ করল যার আলোয় যমীন আলোকিত হল এবং দু'টি সুন্দর বাগানও প্রাপ্ত হল। এ ছাড়া আরও এমন বহু নি'আমাত সে লাভ করল যা আল্লাহ ছাড়া আর কেহই জানেনা । এ সময় তার পার্থিব এ সঙ্গীর কথা মনে পড়ল এবং বলল যে, তার বন্ধুরও
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।